টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 26 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবিতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 26, 2026 4:29 pm

জয়পুরহাটের পাঁচবিবিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ মন্ডল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে পাঁচবিবি-হিলি সড়কের বিএম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের মহদীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, আকাশ পাঁচবিবি থেকে মোটরসাইকেলযোগে হিলির দিকে যাচ্ছিলেন। এ সময় হিলি থেকে পাবনাগামী সৌমিক পরিবহনের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকাশ গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চার দশক পর চুরি হওয়া ‘দেবতা’ ফিরে পেয়ে উৎসবে মেতে উঠল নেপাল

দক্ষিণ বুড়িশ্চর শ্রীশ্রী মগধেশ্বরী সেবাখোলা মন্দিরে ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে নানিয়ারচর সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক

বিদেশি শক্তির আঘাতে কিমের ক্ষতি হলেই পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকা থেকে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯

বীরগঞ্জে এক একর ১২ শতাংশ জমির আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ

তিতাসে ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সমাবেশ অনুষ্ঠিত

ঢামেকের চিকিৎসক-নার্সদের যাতায়াতে চালু হলো বিআরটিসির দ্বিতল বাস