টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 18 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর পুরান ঢাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
January 18, 2026 6:47 pm

রাজধানীর পুরান ঢাকার ভাটিখানা এলাকা একটি মেছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আকাশ সরকার (২৪)।

রোববার (১৮ জানুয়ারি) ওই এলাকার একটি মেছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছেন পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মৃত শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ছিলেন আকাশ সরকার। তিনি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। একই বাসায় থাকা ইশতিয়াক জানান, আমি পরীক্ষার জন্য লেখা– পড়া করছিলাম। পরে ভাইয়ের বান্ধবী আমাকে ফোন দিলে আমি রুমের দরজা ধাক্কা দিতে থাকি। এক পর্যায়ে দরজা খুলে যায়। এসময় ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায় । পরে পুলিশকে ফোন দিই।

গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, আমরা রাত সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়ে ঘটনা স্থলে আসি। ঝুলন্ত অবস্থায় আকাশ সরকারের মরদেহ উদ্ধার করা হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে (মিডফোর্ট হাসপাতাল) পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নবাগত শিক্ষার্থীদের পাশে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদল

রাউজানে শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দিরে পুনঃউৎসর্গীকরণ উৎসব সম্পন্ন

পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ইঞ্জিনচালিত নৌকাসহ ভারতীয় বিভিন্ন প্রকার থান কাপড় উদ্ধার

ইরানি নেতাদের ‘টার্গেট করে নির্মূল’ অভিযান চালিয়ে যাব: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নির্মাণ কাজ পরিদর্শন করলেন সেতুমন্ত্রী

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভেঙে বেরিয়ে গেল ইরানের ৩টি তেল ট্যাংকার

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

নির্বাচিত হলে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিবো : কুমিল্লা-৯ বিএনপির প্রার্থী আবুল কালাম

পূর্বআবুরখীল তালুকদারপাড়ায় সার্বজনীন শ্মশান ও পল্লী উন্নয়ন পরিষদ গঠিত