টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 19 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ বুড়িচং থানার এস.আই রাকিব, এ.এস.আই শাহপরান

প্রতিবেদক
এ কে পলাশ
January 19, 2026 9:43 am

কুমিল্লা জেলার সকল থানার মধ্যে মাদকদ্রব্য উদ্ধার করে ডিসেম্বর ২০২৫ মাসে জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বুড়িচং থানার উপ-পরিদর্শক (এস.আই) রাকিবুল হাসান ও সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মোঃ শাহপরান।

রবিবার (১৮ জানুয়ারি) কুমিল্লা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের মাঝে অর্থ পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।

সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের নিকট নানাবিধ সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত সদস্যদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার সবাইকে সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশনা ও নিয়ন্ত্রণ মেনে চলা, বুদ্ধিমত্তা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

গত ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারকে সম্মাননা প্রদান করা হয়।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের মাঝে অর্থ পুরস্কার প্রদান করা হয় এবং ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য তাদের অনুপ্রাণিত করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের স্বীকৃতির ক্ষেত্রে অর্থ পুরস্কারের পরিমাণ বৃদ্ধির আহ্বান জানান পুলিশ সুপার।

কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব পংকজ বড়ুয়াসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পুর্ব আধার মানিক খ্যাতি পাড়ায় স্মরণ সভা ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা,যাত্রী প্রবেশে কড়াকড়ি ’প্রবেশ করতে পারবে না যে কেউ

ইরানের কাছে ক্ষতিপূরণ চাইবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

দেশে প্রথম মেহেরপুরে ২৯ কার্য দিবসে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী আহত এক

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

পরকীয়া জেরে স্বামী-স্ত্রী খুন ঘাতক প্রেমিক আটক

রাজারহাটে ১২ বছরের শিশু, ৬০ বছরের বৃদ্ধের ধর্ষণের চেষ্টা: গণ ধোলাই দিয়ে থানায় সোর্পদ

ওএমএসের চাল ও আটা কালোবাজারির সময়,এক ডিলারসহ আটক ২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় তেল শোধনাগারে আগুন