রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর- ১৪ রোড-১২ বাসা-২৪ সামনে দুর্বৃত্তকারীরা অস্ত্র ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় মাথার পিছনে আঘাত করলে মাহবুব আলম (৫৭) নামের এক এলিট ফোর্সে সিকিউরিটি গার্ড
চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)তার মৃত্যু হয়েছে।মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে রাখা হয়েছে।
শনিবার(১৮ জানুয়ারি)দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সামরিক সম্মিলিত হাসপাতাল (সিএমএইচ)চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।পরে মরদেহ ময়নাতদন্তে জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ মাসুদ রানা জানান, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,শুক্রবার(১৬ জানুয়ারি) রাতে তিনি ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে উত্তরা ১৪ নম্বর সেক্টরে ১২নম্বর রোডে দুর্বৃত্তরা তাকে মারধর করে তার কাছে থাকা শর্টগান ছিনতাই করে নিয়ে যায়। সেই সময় দুর্বৃত্তরা মাহবুবের মাথায় ও মুখমন্ডলে আঘাত করে,সেই আঘাতে মাহবুব গুরুতর আহত হয়।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে নিউরো সার্জারি ভর্তি দেওয়া হয়েছে।পরে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে গতরাত ৯টার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তিনি উত্তরায় এলিট ফোর্সে কর্মরত ছিল।
নিহতে ছেলে ইসমে আজম জানান, আমার বাবা উত্তরা এলিট সিকিউরিটি ফোর্সের গান ম্যান হিসেবে কর্মরত ছিলেন। আমাদের গ্রামে বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে,বর্তমানে উত্তরা এলাকায় থাকতেন তারা দুই ভাই।



















