ঢাকার আশুলিয়া ঘোষবাগ রাস্তায় দুই বাস পাল্লাপাল্লি দিয়ে যাওয়ার সময় বাসে ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে মাথায় পড়ে জাকারিয়া (২২)নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত পেশায় নির্মাণ শ্রমিক।
শনিবার (২৬ এপ্রিল) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহতের জাকারিয়ার ভাই শাহীন জানান, আমার ভাই পেশায় নির্মাণ শ্রমিক সকালের দিকে কাজে উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরে আশুলিয়া ঘোষবাগ এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় আশুলিয়া পরিবহন দুই বাস পাল্লা দিয়ে যাওয়ার সময় একটি বাস রাস্তায় থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে এতে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে আমার ভাইয়ের মাথার উপর পড়ে।আমার গুরুতর আহত হন পরে আমরা খবর পেয়ে ওখান থেকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় পরে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানার চাপাসিল উত্তরপাড়া এলাকার মোঃসাইফুল ইসলামের সন্তান।বর্তমানে সাভার আশুলিয়া এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


















