টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 21 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করা আমাদের লক্ষ তিতাসের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন-কুমিল্লা-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মো.নাজিম উদ্দিন মোল্লা

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া
January 21, 2026 12:25 pm

‌ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনে ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি

মো.নাজিম উদ্দিন মোল্লা বলেন,
২৪ এর অভ্যুত্থান ইসলামী ছাত্র সংগঠন ও ছাত্র শিবিরের যথেষ্ট ভুমিকা ছিল এবং আমাদের চাওয়া ছিল আন্দোলন যাতে সফল হয়, ছাত্র জনতার আন্দলোন সফল হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘকালের দুর্নীতি, বৈষম্য, বিচারহীনতার সংস্কৃতি, পেশিশক্তির দৌরাত্ম্য, প্রশাসনের স্বেচ্ছাচারিতা, মাফিয়া ও সিন্ডিকেট, মাদকের সয়লাব, অবৈধ অস্ত্রের ঝনঝনানির মাধ্যমে লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। শহীদ শরীফ উসমান হাদীর খুন তার সর্বশেষ উদাহরণ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গতকাল বুধবার (২১ জানুয়ারি) বিকালে তিতাস উপজেলা সদর কড়িকান্দি বাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেছেন।
তিনি আরও বলেন, আমরা একটি মানবিক ও কল্যাণকর আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাশা করেছিলাম। আমাদের আন্তরিক প্রচেষ্টা ছিল-সকলে মিলে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করবো। কিন্তু একটি রাজনৈতিক দলের দায়িত্বহীন ও লোভাতুর মানসিকতার কারণে আজ দেশের সকল সূচকগুলো নিম্নমুখী। তারা ক্ষমতার লোভে পতিত ফ্যাসিবাদ ও তার দোসরদের গলায় ফুলের মালা পড়াচ্ছে। বিপদগামী যুবকদের হাতে মাদক ও অস্ত্র তুলে দিচ্ছে। কিশোর গ্যাং তৈরী করে সাধারণ মানুষদের বাকস্বাধীনতা হরণ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে না যায় সেজন্য কেন্দ্রদখল, শারীরিকভাবে আঘাত করার আগাম বার্তা দিচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অতীতের মতো মিথ্যা মামলা দিয়ে হয়রানি অব্যাহত রেখেছে। একজন প্রার্থী হিসাবে আমি বর্তমান পরিস্থিতি নিয়ে সংশয় ও শঙ্কা প্রকাশ করছি।

বাংলাদেশ জামায়াত ইসলামী তিতাস উপজেলার শাখার আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ এর সভাপতিত্বে এবং তিতাস উপজেলা শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো.সালাহউদ্দিন সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,কুমিল্লা- ২ আসনে নির্বাচন পরিচালক অধ্যাপক আনোয়ার হোসাইন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)তিতাস উপজেলা শাখা প্রধান সমন্বয়ক সাঈদ আহমেদ সরকার, তিতাস উপজেলা শাখা কেলাফত মজলিশ সাধারণ সম্পাদক মাওলানা মো.নুর নবী প্রমূখ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

জলঢাকা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের পাঁচ দিনের শিক্ষাসফর সম্পন্ন

হাসিনাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া উপায় ছিল না: ত্রিবেদী

তিতাসে বিয়ের প্রলোভনে তরুণীকে ধারাবাহিক ধর্ষণ, গোপন ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য—অভিযুক্ত বিদেশে পলাতক

হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া করতে চান না মারিয়া মান্দা

যুক্তরাষ্ট্র সৎ উদ্দেশ্যেই পাকিস্তানে এসেছিল: জেডি ভ্যান্স

কুমিল্লা দাউদকান্দিতে ডাকাতির আগেই পুলিশের জালে ৭ সদস্য, ইয়াবাসহ আরও একজন আটক

বীরগঞ্জে নিজপাড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না- নমিনেশন প্রসঙ্গে হাজী ইয়াছিন

দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর