টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 5 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে বিয়ের প্রলোভনে তরুণীকে ধারাবাহিক ধর্ষণ, গোপন ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য—অভিযুক্ত বিদেশে পলাতক

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া
April 5, 2026 5:12 pm

কুমিল্লার তিতাস উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ, সেই ঘটনার গোপন ভিডিও ধারণ এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত যুবক বিদেশে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তাড়িয়াকান্দি গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে নুরনবী (১৮) প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে একই উপজেলার মানিককান্দি গ্রামের এক তরুণীকে (ছদ্মনাম: শাহনাজ) বিয়ের আশ্বাস দেয়। সেই আশ্বাসকে পুঁজি করে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় তাকে নির্জন স্থানে ও নিজ বাড়িতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরও উদ্বেগজনক বিষয় হলো, এসব ঘটনার সময় গোপনে ভিডিও ও স্থিরচিত্র ধারণ করা হয়। প্রায় দুই বছর পর সেই আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভুক্তভোগী মারাত্মক সামাজিক হেয়প্রতিপন্নতার শিকার হন এবং মানসিকভাবে ভেঙে পড়েন। প্রতিবাদ করলে তাকে শারীরিক নির্যাতনেরও মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় তিতাস থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের এবং কুমিল্লার আদালতে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে এক লাখ টাকার রফাদফার
প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার না করে বিদেশে পালিয়ে যেতে সহায়তার অভিযোগও উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে, যা নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে।

অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে অভিযোগ সরাসরি অস্বীকার না করে বিষয়টিকে গুরুত্বহীনভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছেন ভুক্তভোগী।
বর্তমানে ভুক্তভোগী ন্যায়বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্মানাধীন ভবনে ছয় তলা থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক-আউট

কুমিল্লায় বিজিবির-১০ এর অভিযান, ‘বিদেশী পিস্তল, গুলি-সহ ১২ কেজি গাজা উদ্ধার

নয়তলা বাসার ছাদ থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালো শি জিন পিং

রাজশাহী রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪ নির্দেশনা

বালিয়াকান্দিতে সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিষ্টার কাজী রহমান মানিকের ৩১দফা সমাবেশ অনুষ্ঠিত

যুক্তরাজ্যে ভিসা আবেদনে জাল নথি জমা দিলে ১০ বছরের নিষেধাজ্ঞা

গাজীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১২ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার