টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 22 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাই বোনকে পুতুল ও ফুল কিনে দেওয়ায় ভাবি হাতে ননদের খুন 

প্রতিবেদক
এ কে ইসলাম
January 22, 2026 10:03 am

রাজধানীর ভাটারা থানার কুড়িল মৃধাবাড়ি একটি দোতলা বাসার নিচতলায় পানির ট্যাংকির ভিতর থেকে আরিফা(০৫)আক্তার নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার(২১ জানুয়ারি)দিবাগত রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ভাটারা থানার উপ-পরিদর্শক(এসআই)মোঃ মওদুদ কামাল জানান, আমরা খবর পেয়ে বুধবার(২১ জানুয়ারি) রাত আটটার দিকে ভাটারার কুড়িল মৃধাবাড়ী দুই তলা বাসার নিচতলায় পানির টাংকির ভিতর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি ওই মেয়ের ভাবি খাদিজা আক্তার(১৬)তাকে শ্বাসরোধ করে হত্যার পরে পানির ট্যাংকির ভিতর ফেলে রাখে। আমরা খাদিজাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছি জিজ্ঞাসাবাদ চলছে।তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

নিহত আরিফার ভাই হাসান জানান,আমার বোনকে পরশু একটি পুতুল ও প্লাস্টিকের ফুল কিনে দিয়েছি। এই নিয়ে আমার স্ত্রী খাদিজা ভীষণ রেগে যায় বলে আমাকে কিনে দিলে না কেন, রেগে গিয়ে হিংসা করে তাকে হত্যা করেছে বলে সে জানান।

তিনি আরো জানান, শরীয়তপুর জেলার দামুড্ডা থানার সিদুল কুড়া গ্রামে মোহাম্মদ রাজীবের মেয়ে। আমরা বর্তমানে ভাটারার কুড়িল মৃধাবাড়ী জহিরের বাসার ভাড়াটিয়া আমরা তিন ভাইবোন ও ছিল ছোট। আমার বোন প্লেতে পড়তো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তান ছাড়লো ইরানের প্রতিনিধিদল

পুতিনের সঙ্গে ট্রাম্পের একঘন্টা ফোনালাপ

ঢামেক হাসপাতালে সিন্ডিকেটের মাধ্যমে হিসাব রক্ষক জালাল আহমেদের বিরুদ্ধে অবৈধভাবে অঢেল সম্পদ গড়ার অভিযোগ, সাধারণ কর্মচারীরা জিম্মি

ফিফা বিশ্বকাপ-২০২৬ পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে জয় পেল দক্ষিণ কোরিয়া

আমরা সরকার গঠন করলে দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব: চৌদ্দগ্রামে তারেক রহমান

ইতিহাসের অপেক্ষায় গানার্সরা,পিএসজির জয়রথ থামাতে আর্সেনালের কৌশল চূড়ান্ত

কুমিল্লা চৌদ্দগ্রামে বিকল ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক নিহত

রাজধানীতে দ্রুতগামী বাসের ধাক্কায় এক বৃদ্ধা নারীর মৃত্যু

আবারও চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দিরে বীর সনাতনী সংঘের জল-শরবত সেবা ও মহাপ্রসাদ বিতরণ