টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 10 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুতিনের সঙ্গে ট্রাম্পের একঘন্টা ফোনালাপ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 10, 2026 11:34 am

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আজ মঙ্গলবার এক দীর্ঘ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এই আলোচনাকে ‘খোলামেলা ও গঠনমূলক’ হিসেবে অভিহিত করেছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত ডিসেম্বরের পর এই প্রথম দুই নেতার মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা হলো। আলোচনার মূল কেন্দ্রে ছিল চলমান ইরান সংকট ও ইউক্রেন যুদ্ধ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুতিনের কূটনৈতিক পরামর্শক ইউরি উষাকোভ জানান, রুশ প্রেসিডেন্ট ইরান যুদ্ধ নিয়ে দ্রুত একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছানোর জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে দুই দেশের অবস্থান ও সম্ভাব্য পদক্ষেপ নিয়ে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বর্তমান অবস্থান ও সামরিক অগ্রগতির বিষয়েও পুতিন মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করেছেন। রুশ বাহিনীর সাম্প্রতিক সাফল্য এবং রণক্ষেত্রের পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে তথ্য বিনিময় হয়েছে বলে ক্রেমলিন সূত্রে জানা গেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও পুতিনের এই ফোনালাপ বৈশ্বিক ভূ-রাজনীতিতে বিশেষ করে ইরান ও ইউক্রেন ইস্যুতে নতুন কোনো মোড় নিতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় দুর্বৃত্তের আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা গেছে ঘুমন্ত চালক

‎রাজপথে সাহসী উপস্থিতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সজিব রায়হান

এবার ন্যাশনালসহ চার ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক

মিরপুরে আগুনের ঘটনায় স্বামী জয় মিয়ার মরদেহ মিললেও মেলেনি স্ত্রী মারজিয়ার মরদেহ।

রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবীতে অনশন কর্মসূচি

বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

ইরানি হামলা ঠেকাতে ঠেকাতে ইসরায়েলের এন্টি-ব্যালিস্টিক মিসাইল মজুদ শেষপর্যায়ে

হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে প্রধানমন্ত্রী

গভর্নরকে ‘স্বৈরাচার’ বলা কেন্দ্রীয় ব্যাংকের ৩ কর্মকর্তাকে শোকজ

সুরক্ষিত ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যতের বার্তা নিয়ে ডিমলায় ভূমি সেবা মেলা