টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 23 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজারহাটে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে ৮শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রতিবেদক
মোঃ রেজাউল হক
January 23, 2026 1:44 pm

কুড়িগ্রামের রাজারহাট প্রেসক্লাবের সহযোগিতায় সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে ভিক্ষুক,এতিম ও প্রতিবন্ধী সহ ৮শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার রাজারহাট প্রেসক্লাবে কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, উপজেলা সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি ও রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ অধ্যক্ষ আবুল হোসেন সরকার।

রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু’র সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণে উপজেলা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক চিন্ময় রায় পলাশ,সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সহ সাংবাদিক ও সুহৃদগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কম্বল পেয়ে আনন্দে কেঁদে ফেলেন ৮০ বছর বয়সি প্রতিবন্ধী ভিক্ষুক মোজাম্মেল হক। তিনি বলেন, “এই কম্বলের জন্যে কত জায়গায় গেইছং, কাইয়ো মোক একখ্যান কম্বল দেয় নাই। তোমার সমকাল ও প্রেসক্লাব হামাক ডাকে আনি কম্বল দিলেন”।

উপজেলার রাজারহাট ইউনিয়নের স্বরুপ চামারু গ্রামের ৭০বছর বয়সী বৃদ্ধ ভিক্ষুক আমজাদ হোসেন বলেন, “কোন মেম্বার-চেয়ারম্যান হামাক কম্বল দেয় নাই, সমকাল হামাক কম্বল দেইল, এল্যা এইখ্যান গাত দিয়ে রাইতত ঘুম পারবের পাইমো।”

উপজেলার আতারমেলা গ্রামের অন্ধ ভিক্ষুক কান্দুরা বলেন, “মোক কম্বলটা দিলেন তোমার গুলার জন্যে মুই দোয়া করিম”।

কম্বল বিতরন অনুষ্ঠানে উপজেলা সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি অধ্যক্ষ আবুল হোসেন সরকার বলেন, সাংবাদিকদের এই আয়োজনের মত সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষদেরও এগিয়ে আসা উচিৎ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তারা সামাজিক কর্মকান্ডে অবদান রাখার বিষয়টি সত্যিই আনন্দ দায়ক।

সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক চিন্ময় রায় পলাশ বলেন, আজকের মতো ভবিষ্যতেও সুহদ সহ রাজারহাট প্রেসক্লাবের সাংবাদিকগণ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশ গ্রহণ অব্যাহত রাখবেন বলে আশা করছি।

রাজারহাট প্রেসক্লাবের সভাপতি সরকার অরুন যদু বলেন, ভিক্ষুক-এতিম সহ ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

যুক্তরাজ‌্য সফ‌রে সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন ইউকে’র নেতৃ‌বৃন্দের সা‌থে সাংবা‌দিক‌দের সৌজন‌্য স্বাক্ষৎ

স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে আল-নাহিয়ান ট্রাস্টের বিরুদ্ধে

মহাখালী টার্মিনালে এসি বাসে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

হত্যাসহ সাড়ে চার হাজার মামলায় ১০ হাজারের বেশি রোহিঙ্গা আসামি

বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ধারণা শ্বাসরোধ করে হত্যা

খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে, ফিরে যাওয়ার সিদ্ধান্ত ইরানের হাতে: ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ

আরও ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

কুমিল্লা চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে ২৪৬৪ পিছ ইয়াবাসহ আটক-১

অপরাধীদের কোন দলীয় পরিচয় বিবেচ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী