সাভারের আশুলিয়া এলাকার নয়ারহাটে অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

১০০ পুড়িয়া হেরোইন
এর আগে সোমবার সন্ধ্যা ৬টার দিকে সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাভারের আশুলিয়া থানার চাকলগ্রাম এলাকার মো. শুকুর আলীর ছেলে আব্দুল আজিজ (৪৫) এবং ধামরাই থানার কুমরাইল এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে লেহাজ উদ্দিন (৫৫)।
ডিবি পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে জানা যায়, সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুইজনকে আটক করা হয় এবং তাঁদের হেফাজত থেকে ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।



















