টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 27 April 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী অভিযানে ২২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ জন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 27, 2025 1:55 am

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ বাবু ওরফে টান্নু (৩৫) সহ ০২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

বাংলাদেশ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র‌্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২২ কেজি গাঁজা ও ০২ ক্যান বিয়ার সহ মাদক ব্যবসায়ী ১) মোঃ বাবু ওরফে টান্নু (৩৫) ও ২) মোঃ বাবর হাসান (৩০) দ্বয়কে অদ্য ২৬/০৪/২০২৫ ইং তারিখ রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

অদ্য ২৬ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাতে র‌্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে ঢাকার মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাব-২ এর আভিযানিক দল উক্তস্থানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামিদ্বয়কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে মাদকের বিষয়ে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্য মতে ০২টি বস্তার মধ্যে রক্ষিত ২২ কেজি গাঁজা ও ০২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫,৫৩,০০০/- (পাঁচ লক্ষ তিপ্পান্ন হাজার) টাকা। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘ দিন যাবৎ মাদকদ্রব্য নানা কৌশলে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রথম কর্মদিবসে ৯টা ১ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রী সবার সঙ্গে করলেন ঈদ শুভেচ্ছা বিনিময়

আওয়ামীলীগের দোসর এবং অর্থ যোগানদাতা ঢাকায় সিভিল এভিয়েশন সার্ভেয়ার (ড্রাফ ম্যান) কবির হোসেন ও তার স্ত্রী চম্পা, দুর্নীতি -অনিয়মের মাধ্যমে অবৈধভাবে অঢেল সম্পদ গড়েছেন!

আজ কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন 

কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় অস্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পুলিশ সুপার নাজির আহমেদ

১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে ‘কঠোর অভিযানে কাউকে ছাড় নয়: কুমিল্লায় গৃহায়নমন্ত্রী

ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও রেলি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

প্রধানমন্ত্রীর নির্দেশনা সরকারি হাসপাতালগুলো পাবে প্রণোদনা বা শাস্তি

কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

বীরগঞ্জের মোহনপুরে স্বপ্নের সড়কের সূচনা, সংবর্ধনায় ভাসলেন এমপি

গুপ্তচরবৃত্তি ও ভাড়াটে কর্মকাণ্ডের অভিযোগে ইরানে গ্রেপ্তার ৫৪