টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 30 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছদ্মবেশে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

প্রতিবেদক
মোঃ জাহিদুর রহিম মোল্লা
January 30, 2026 12:48 pm

চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ছদ্মবেশে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুদক, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দুদক সূত্রে জানা গেছে, অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আগত রোগীদের সঙ্গে কথা বলে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সেবার মান, সরবরাহকৃত ওষুধের প্রাপ্যতা এবং রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান সম্পর্কে তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্টোররুম, ওষুধ বিতরণ ব্যবস্থা এবং রান্নাঘর সরেজমিনে পরিদর্শন করে।

উপস্থিত রোগী ও রোগীদের অ্যাটেনডেন্টদের সঙ্গে কথা বলে জানা যায় যে, প্রেসক্রিপশনে উল্লেখিত সব ওষুধ তারা পাচ্ছেন না। এ সময় হাসপাতালের ওষুধের স্টক ও বিতরণ-সংক্রান্ত রেজিস্টার সংগ্রহ করা হয়, যেখানে নানা অনিয়ম পরিলক্ষিত হয়।

পরিদর্শনকালে হাসপাতালের হিসাব ক্লার্ক কর্তৃক সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ইউজার ফি গ্রহণের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোনো সন্তোষজনক সদুত্তর প্রদান করতে পারেননি।

অভিযানে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজ, সহকারী পরিদর্শক মো. শামীমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের উপপরিচালক রতন কুমার দাস বলেন, অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুদক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা

সংস্কারসমূহের আইনি ভিত্তি গণভোটের মাধ্যমেই সম্ভব

ভূরুঙ্গামারীর হাসপাতালে বহিরাগতদের আনাগোনা ও অনিয়ম ঢাকতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মানববন্ধন

তিতাসে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সীমান্ত এলাকায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন হচ্ছে

জাতিসংঘ মহাসচিবের বার্তা বিশ্ব সমুদ্র দিবসে

রামপুরায় ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত 

হাসপাতাল থেকে নিখোঁজ লক্ষ্মীপুরের সেই পারভেজের মরদেহ উদ্ধার

উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত,অভিযোগ নিহত ১৯,জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আহত প্রায় ৬০ জন

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট