টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 11 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কারসমূহের আইনি ভিত্তি গণভোটের মাধ্যমেই সম্ভব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 11, 2025 12:16 pm

গণভোটের দাবি কোনো রাজনৈতিক দলের চাপে উপেক্ষা করা হলে জাতীয় নির্বাচন সংকটে পড়তে পারে বলে জানিয়েছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পরওয়ার।

জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে পাঁচ দফা গণদাবির আইনি ভিত্তি প্রতিষ্ঠা এবং নির্বাচনকে কেন্দ্র করে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহবান জানান জামায়েতের এই নেতা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, সাংবিধানিক সংস্কারসমূহের আইনি ভিত্তি কেবলমাত্র গণভোটের মাধ্যমেই সম্ভব। অন্যথায় জাতীয় নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ থাকবে। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদানসহ পাঁচ দফা গণদাবিই আজকের এই জনসমাবেশের মূল উদ্দেশ্য।

গোলাম পরওয়ার আরও বলেন, সরকারের ঐকমত্য কমিশন প্রায় নয় মাস ধরে সাংবিধানিক, রাজনৈতিক, প্রশাসনিক ও বিচার বিভাগীয় নানা সংস্কারের বিষয়ে প্রায় একমত হয়েছে। এর মধ্যে রয়েছে— দলের প্রধান ও সরকারের প্রধান এক না থাকা, সাংবিধানিক পদগুলোয় পৃথক নিয়োগ কর্তৃপক্ষ গঠন ইত্যাদি। এসব সংস্কার সংবিধান বিশেষজ্ঞরাও সমর্থন করেছেন। এই সংশোধনগুলো যদি আইনি ভিত্তি না পায়, তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? একমাত্র গণভোটের মাধ্যমেই জাতির আকাঙ্ক্ষা পূরণের জন্য গৃহীত সংস্কারগুলোর আইনি ভিত্তি দেওয়া সম্ভব।

তিনি অভিযোগ করে বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের জন্য ঐকমত্য তৈরি হওয়ার মুহূর্তে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। ১৩ নভেম্বর নতুন নাশকতার পরিকল্পনার বিষয়ে সরকারকে সতর্ক করে তিনি বলেন, আজকের এই সমাবেশ দিল্লির ষড়যন্ত্রের বিরুদ্ধেও এক প্রতিবাদ।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ করে পরওয়ার আরও বলেন, আমরা শুনছি, বিভিন্ন হোটেলে সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে। আপনারা অবিলম্বে অভিযান চালিয়ে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের গ্রেফতার করুন।

গোলাম পরওয়ার বলেন, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের আয়োজন করা হোক এবং এর পরপরই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হোক।

মানবতাবিরোধী অপরাধী ও খুনিদের বিচারের দাবিকে সমর্থন জানিয়ে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, নভেম্বরে কয়েকজন অপরাধীর রায় ঘোষণার সম্ভাবনা তৈরি হওয়ায় ফ্যাসিস্ট চক্র নতুন করে নাশকতার ষড়যন্ত্র করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বাব মেয়র শাহাদাতের

কুমিল্লা দাউদকান্দি স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা

রাউজানের নবনির্বাচিত সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে রাউজান প্রেস ক্লাব

কামরাঙ্গীরচরে জমি ব্যবসায়ী সুলতানের বিরুদ্ধে নানা অভিযোগ

ইরানি কর্মকর্তারা আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত : ট্রাম্প

তিতাসে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

অজ্ঞাতনামা মারাদেহ

ইটের ট্রাক উল্টে ইটের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক খুন গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচন পরবর্তী বিরোধের জেড়ে দু পক্ষের ভয়াবহ সংঘর্ষ, নিহত ০২ আহত শতাধিক,