টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 1 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী

প্রতিবেদক
এ কে পলাশ
February 1, 2026 9:06 am

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আইনজীবীরা জানিয়েছেন, এই আদেশের ফলে বিএনপির এই প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন না। আজ রোববার (১ ফেব্রুয়ারি) এই আদেশ দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ।

আইনজীবীরা জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়া সত্ত্বেও হলফনামায় বিষয়টি প্রকাশ করেননি। এই কারণে তাঁর প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।এর আগে গত ১৭ জানুয়ারি ঋণখেলাপির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। ২১ জানুয়ারি হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে ইসির সিদ্ধান্ত বহাল রাখলে পরদিন ২২ জানুয়ারি সুপ্রিম কোর্টে আবেদন করেন মুন্সী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে আছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।

আদালতের আদেশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের ফাইটে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লার আলোচিত তুহিন হত্যা আসামি গ্রেফতার ১, ‘আদালতে স্বীকারোক্তি,

কুড়িগ্রামে নিয়ম ভেঙ্গে ৩ মাস ধরে ডেপুটেশনে শিক্ষক

সৈয়দপুর বিমানবন্দরে এমপি মনজুরুল ইসলামকে ফুলেল সংবর্ধনা

উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো ইসরায়েলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক

শ্যামপুর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার

ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে মা-ছেলে পেল জিপিএ ৫

এবার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করবে,পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ইরানের প্রেসিডেন্ট

রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ