রাজধানী শ্যামপুর এলাকার ফুটপাত থেকে নবজাতক (৪-মাস)উদ্ধার করেছে শ্যামপুর থানা পুলিশ।
শনিবার(১৭ জানুয়ারি)রাত বারোটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল সুমন জানান, আমরা রাতে খবর পেয়ে শ্যামপুর ঢালকানগর এলাকার একটি ময়লার স্তুপ থেকে কালো এবং সাদা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,ধারণা করা হচ্ছে এটা একটি চার মাসের ব্রণ ছেলে বা মেয়ে বোঝা যাচ্ছে না,ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কে বা কাহারা অসৎ উদ্দেশ্যে এই নবজাতক কে ওই স্থানে ফেলে রেখে যায়। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানেন তিনি।



















