টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 2 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়ীয়ায় বিজয়নগর ধানক্ষেত থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার,গ্রেফতার ১

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
February 2, 2026 2:23 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে ব়্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ব়্যার)। অভিযানে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
ব়্যার জানায় , ০২ ফেব্রুয়ারি (সোমবার) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে ব়্যার-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া)-এর একটি আভিযানিক দল দেওয়ান বাজার এলাকায় টহল ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী একটি ধানক্ষেতে অভিযান চালানো হয়।

অভিযানে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয় এবং অপরজন পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. হৃদয় মিয়া (২১)। তিনি বিজয়নগর উপজেলার জালালপুর গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে। আটককৃত ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে ধানক্ষেতের ভেতর থেকে পাটের রশি দিয়ে বাঁধা তিনটি বান্ডিল উদ্ধার করা হয়। বান্ডিলগুলোর মধ্যে নীল পলিথিনে মোড়ানো ও খাকি রঙের স্কচটেপে প্যাকেট করা মোট ৫০ কেজি গাঁজা পাওয়া যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ব়্যার-৯, সিলেটের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে উদ্ধারকৃত গাঁজাসহ তাকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ব়্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ‘মনোয়ার সরকারের বাড়িতে আগুন!

এবার মেট্রোরেল ছুটবে গাবতলী থেকে পুরান ঢাকার, চালু হচ্ছে এমআরটি লাইন-২ প্রকল্প, “রুট চূড়ান্ত”ব্যয় নির্ধারণ প্রায় ৬১ হাজার কোটি টাকা

জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং জোরদার করতে হবে: ডিএমপি কমিশনার

জুলাই মাসে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ, বেশি মৃত্যু বাইক দুর্ঘটনায়

২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব

যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরাইল,আমাদের আঙুল এখনো ট্রিগারেই: ইরানের প্রেসিডেন্ট

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী-পুরুষ

মা-কে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান

কুমিল্লার সদর গোলাবাড়ি কেরানিনগর সীমান্তে ১০-বিজিবির অভিযান উদ্বার ৪০ হাজার পিছ ইয়াবা