ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা১২আসনে নির্বাচনী প্রচারণায় বিদ্রোহী প্রার্থী ফুটবল মার্কার সাথে কোদাল মার্কার প্রতীকের সংঘর্ষে কোদাল মার্কার তিন কর্মী আহত হয়ে ঢামেকে। আহরা হলেন, মোঃ সাকিন (২৭), মোঃ আহাদ(২৭) ও হোসেন আলী (৩৯) ।
সোমবার(০২ ফেব্রুয়ারি)বিকেল সাড়ে ৫টার দিকে হাতিরঝিল মধুবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের ৩জনকে আহত অবস্থায় উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা ১২ আসনে নির্বাচনী প্রচারণার সময় সংঘর্ষে বিএনপি সমর্থিত প্রার্থী বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির (সাধারণ সম্পাদক) সাইফুল হক জানান, বিকেল সাড়ে পাঁচ টায় হাতিরঝিলের মধুবাগ এলাকায় স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাইফুল আলম নীরব (ফুটবল মার্কার ) প্রতীকের সমর্থকরা লাঠি, পাই ,রড দিয়ে আমাদের উপর হামলা চালান এতে আমাদের ৩কর্মী আহত হয়।পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে.
তিনি আরো জানান,আমরা নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে সুষ্ঠু তদন্তসহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি হলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক )মোঃ ফারুক। জানান,রাত সাড়ে ৮টার দিকে হাতিরঝিলে মধুবাগ এলাকা থেকে নির্বাচনী সহিংসতায় আহত তিনজনকে ঢামেকে জরুরী বিভাগে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।আমরা আহতদের কাছে থেকে জানতে পেরেছি তারা কোদাল মার্কা প্রার্থীর সমর্থক,আমরা এই বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।



















