রাজধানী হাজারীবাগ থানা এলাকার একটি পাঁচতলা বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে আমেনা খাতুন (৫৫)নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার(০৮ ফেব্রুয়ারি)বিকেল ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতে ভাতিজা শান্ত হাসান জানাম,আমার ফুফু মানসিক ভারসাম্যহীন সকাল ১১:০০ টার দিকে হাজারীবাগের গজমহল এলাকায় ১২৭ নং বাসার ৫ তলায় গিয়ে উপর থেকে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে আমরা আমার ফুফুকে গুরুতরাহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেকে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান আমার ফুফুর বাসা হাজারীবাগে গজমহল ১২৭ নং পাঁচতলা বাসার মিন্টু মিয়ার মেয়ে ও মৃত লোকমান হোসেনের স্ত্রী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত করা হয়েছে।



















