টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 8 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজান পশ্চিম কদলপুরে খাস্তগীর বাড়িতে চৌষট্টি মোহান্তের ভোগারাধনা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
February 8, 2026 3:56 pm

রাউজান উপজেলার পশ্চিম কদলপুরস্থ খাস্তগীর বাড়িতে নিত্যধামগত পিতৃদেব রমণী মোহন খাস্তগীর, মাতৃদেবী প্রিয়লতা খাস্তগীর এবং পিতৃ-মাতৃকূলের পূতঃ স্মৃতি স্মরণে শ্রীগ্রন্থাদি পারায়ণ, চৌষট্টি মোহান্তের ভোগারাধনা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ সংকীর্তন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

৬,৭ ও ৮ ফেব্রুয়ারি ২০২৬ তিনদিনব্যাপী আয়োজিত এ মহতী ধর্মীয় অনুষ্ঠানে প্রতিদিন ভক্তিময় পরিবেশে নানা আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল শ্রীমদ্ভাগবত রসতত্ত্ব আস্বাদন, শ্রীগ্রন্থাদি পারায়ণ, শ্রীশ্রী গৌর-নিত্যানন্দ মহিমাকীর্তন এবং চট্টলার ভজনানন্দী বৈষ্ণববৃন্দের কীর্তন পরিবেশন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত রসতত্ত্ব আস্বাদন করান বোয়ালখালী শাকপুরা রাধা-মদনগোপাল সেবাশ্রমের অধ্যক্ষ প্রবীণ বৈষ্ণবাচার্য শ্রীল মুরালী দাস বাবাজী মহারাজ। শ্রীশ্রী গৌর-নিত্যানন্দ মহিমাকীর্তন ও শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন অধ্যাপক রাজীব বিশ্বাস। সপার্ষদ মহাপ্রভু ও চৌষট্টি মোহান্তের ভোগারাধনায় পৌরহিত্য করেন শ্রীল মুরালী দাস বাবাজী মহারাজ।
প্রতিদিন ভোগারতি শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। গোধূলি লগ্নে শুভ অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠান আরও ভাবগম্ভীর ও আধ্যাত্মিক আবহে পরিণত হয়।

এ ধর্মীয় আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিনীত পুত্রকন্যাগণ—সাধ্বী মাধবী দেবী দাসী, শ্রীল মাধব দাস বাবাজী, সমীর, নীহার, রাধু, মীরা, সাধন, রতন, দেবীকা ও স্বপন প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন উত্তর আধার মানিক শাস্তি সমিতির সকল সদস্যবৃন্দ।
উক্ত মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নর-নারী ভক্তবৃন্দের সমাগম ঘটে। ভক্তি, ধর্মীয় শুদ্ধাচার ও আধ্যাত্মিক চেতনায় পরিপূর্ণ এ আয়োজন এলাকাবাসী ও ভক্তসমাজের মাঝে গভীর ধর্মীয় অনুপ্রেরণা সৃষ্টি করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গৌতম বুদ্ধের শিক্ষাকে জীবনাদর্শ হিসেবে বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান : চসিক মেয়র

শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

৬৮ বছর পর এক দিনে চারটি ড্র দেখলো ফুটবল বিশ্ব

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন আবেদন খারিজ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ও ১জনকে অর্থদন্ড দেওয়ায় হয়েছে

নাসিরনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

যুক্তরাষ্ট্র ইসরায়েল দ্বারা অধিকৃত হয়েছে: ক্যারি বোলার

কুমিল্লায় এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ উদযাপনে অতিথিবৃন্দ

নানিয়ারচর সেনা জোন কর্তৃক চেঙ্গি নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি