টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 2 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গৌতম বুদ্ধের শিক্ষাকে জীবনাদর্শ হিসেবে বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান : চসিক মেয়র

প্রতিবেদক
স ম জিয়াউর রহমান
May 2, 2026 1:35 pm

‘যুদ্ধ নয় শান্তি চাই, বিশ্বশান্তি ও মানবতার জন্য সম্প্রীতি’ – এই প্রতিপাদ্যকে অন্তরে ধারণ করে অহিংসার মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে মৈত্রী, করুণা, সম্প্রীতি ও সৌহার্দ্য সমুন্নত রাখার লক্ষ্যে এক শান্তি শোভাযাত্রা নগরীর ডিসি হিল চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে এসে শেষ হয়। এই শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি অনুষ্ঠানের আয়োজন করেন ‘সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ-২০২৬’।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অবঃ) রিটন কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি শোভাযাত্রার উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-০৯ আসনের সংসদ সদস্য মোঃ আবু সুফিয়ান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিসসো কোসেই কাই বাংলাদেশ’র ব্রাঞ্চ মিনিস্টার Rev. Keiichi Akagawa, বাংলাদেশ বৌদ্ধ সমিতি’র চেয়ারম্যান অজিত রন্জন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটি’র সহ-সভাপতি লায়ন মৃদুল বড়ুয়া চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী এমপিএইচএফ।

অনুষ্ঠানে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন উদযাপন পরিষদের অর্থ সম্পাদক সুমন বড়ুয়া বাপ্পী, আপ‍্যায়ন সম্পাদক সন্তু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক লায়ন তমাল কান্তি বড়ুয়া।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক, লেখক, সংগঠক লায়ন রনি কুমার বড়ুয়া।

অনুষ্ঠানে বক্তারা শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যের অনুশীলনের মাধ্যমে গৌতম বুদ্ধের শিক্ষাকে জীবনাদর্শ হিসেবে বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোর জন্য সকলে উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লায়ন মৃদুল বড়ুয়া চৌধুরী, লায়ন টিংকু বড়ুয়া, প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, প্রকৌশলী অসীম বড়ুয়া, সত্যপ্রিয় বড়ুয়া, সাধন কান্তি বড়ুয়া, কাজল বড়ুয়া চৌধুরী, ব‍্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, লায়ন কেমি বড়ুয়া মুক্তা, রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, লায়ন ধনন্জয় বড়ুয়া রুবেল, স্বরুপ বিকাশ বড়ুয়া বিতান, বিকাশ বড়ুয়া, রোটারিয়ান সপু বড়ুয়া, অধ্যাপক মানিক চন্দ্র বড়ুয়া, লায়ন ছোটন বড়ুয়া, কল্লোল বড়ুয়া, লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, অধ্যাপিকা নেভী বড়ুয়া, মিসেস শুক্লা বড়ুয়া টিমন, মার্তন্ড প্রতাপ বড়ুয়া কমরেড, অনুজ বড়ুয়া, সন্জয় বড়ুয়া, তাপস বড়ুয়া, নন্দন বড়ুয়া, দেবানন বড়ুয়া, এসআই শংকর বড়ুয়া প্রমুখ বৌদ্ধ নেতৃবৃন্দ।

শান্তি শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রত্যেক বৌদ্ধ নরনারীসহ পথচারীদের জন্য নাস্তার প‍্যাকেট ও পানি বিতরণ করেন উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ

ইরানে সাঁড়াশি অভিযানে মোসাদের গুপ্তচরসহ ২৪০ জন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ থেকে সরে দাঁড়াল ইরান!

শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল হেফাজতকে নির্মূলের পরিকল্পনার অংশ: চিফ প্রসিকিউটর

চট্টগ্রামের কর্ণফুলী শাহমীরপুর সার্বজনীন বৌদ্ধ বিহারে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ উন্নয়নে বিশেষ কর্মসূচি

রাজধানীর বিজয়নগরে সংঘর্ষের হামলার সভাপতি নুরুল হক নুরু আহত

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

শাহ এমদাদীয়ার আন্তর্জাতিক শোহাদায়ে কারবালা মাহফিলে বক্তারা “কারবালা ইসলামকে পুনর্জীবিত করার অনন্য মহাকাব্য”

কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বেলজিয়ামকে ২-১ গোলে বিদায় করে সেমিফাইনালে স্পেন