টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 10 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন আবেদন খারিজ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 10, 2026 6:54 pm

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেননি হাইকোর্ট।

রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন বিষয়ে জারি করা রুল খারিজ করে এ আদেশ দেন। তবে তার বিরুদ্ধে থাকা অন্য চার মামলায় জামিন বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিন আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

এর আগে হত্যা মামলাসহ পৃথক পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়। গত বছরের ১ সেপ্টেম্বর এ রুল জারি করেছিলেন হাইকোর্ট।

উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর তাকে ওই পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ার পর তার অনুসারীদের বিক্ষোভ ও হট্টগোলকে কেন্দ্র করে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিবিসি বাংলার প্রতিবেদন খামেনি হ’ত্যার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তার: কোথায় সংঘর্ষ, কী প্রভাব, কতদিন চলতে পারে

এপস্টাইন গ্রুপ ইরানকে ‘৯/১১-এর মতো ঘটনায়’ ফাঁসানোর ষড়যন্ত্র করছে: দাবি লারিজানির

ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের ৪ দেশে ইরানের নতুন হামলা

বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; ধোলাইপাড়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ এটিএম বুথ, ভোগান্তিতে গ্রাহকরা: ঈদের আগ থেকেই শুরু সংকট

২৪ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান

খাবার প্রস্তুত করছিলেন গৃহবধূ, পাহাড়ধসে রান্না ঘরেই গেল প্রাণ

কুমিল্লায় ব্যবসায়ী আনোয়ার হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড, ৫জনের যাবজ্জীবন কারাদন্ড

বীরগঞ্জে পালিত হলো ২০০ বছরের ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা