টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 9 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমি কোন দলের প্রার্থী নই,আমি আপনাদের প্রার্থীঃ ব্যারিস্টার রুমিন ফারহানা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
February 9, 2026 5:44 pm

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফরহানা নির্বাচনে ভোট কেনাবেচার নানা খবরে ভোটারদের উদ্দেশ্য করে বলেন, ‘টাকা ও উপহার নেবেন, কিন্তু ভোট হাঁস মার্কায় দেবেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর আমিন পাড়ায় অনুষ্ঠিত্বব্য এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রুমিন ফরহানা বলেন, ‘যারা টাকা দিয়ে ভোট কেনে, নির্বাচিত হওয়ার পর তারাই আবার সেই টাকাই জনগণের হক থেকে কেটে নেয়। আজ যারা উপহার নিয়ে আপনার দরজায় আসছে, নির্বাচনের পর তাদের খুঁজেও পাবেন না।’
নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘আমি কোনো দলের প্রার্থী নই, আমি আপনাদের প্রার্থী। আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত—সব দলই এক। ইনসাফ, ন্যায় ও আইনসম্মত কাজ করাই হবে আমার অঙ্গীকার।’

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফরহানা বলেন, আপনাদের অন্তর স্থির রাখবেন। হাঁস মার্কার বাইরে যেন একটি ভোটও না যায়।

হাঁস মার্কাকে বড় দলের অত্যাচারের বিরুদ্ধে প্রতীক উল্লেখ করে তিনি বলেন, অত্যাচার থেকে মুক্তি পেতে হাঁস মার্কায় ভোট দিন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহেশপুরে ‘দৈনিক ইনসাফের চোখ’-এর প্রতিনিধিদের মাঝে কার্ড বিতরণ অনুষ্ঠিত

হিউম্যান রাইটস ওয়াচ মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে এক দর্জর মৃত্যু

দিন যতই যাচ্ছে, ফলের দাম ততই বাড়ছে

আ.লীগ ঠেকাতে ভোরেই মাঠে নেমেছে জামায়াত

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন বিরোধীদলীয় নেতা, প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

নির্বাচন পরবর্তিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান

বীরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দালালকে কারাদণ্ড