টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 28 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন বিরোধীদলীয় নেতা, প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 28, 2026 9:55 am

জাতীয় সংসদে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপনকালে পাঠ করতে গিয়ে ভুল করেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তাৎক্ষণিকভাবে সেই ভুল ধরিয়ে দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধীদলীয় নেতার এই সতর্ক দৃষ্টি ও মনোযোগের প্রশংসা করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।সংসদে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করার সময় চিফ হুইপ মো. নূরুল ইসলাম কমিটিতে মনোনীত সদস্যদের নাম পড়তে শুরু করেন। পড়ার একপর্যায়ে নাম ও তথ্যে কিছুটা গড়মিল দেখা দেওয়ায় তিনি নিজেই থামেন এবং বলেন, ‘একটু ভুল হয়েছে সম্ভবত।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় তিনি সংশোধন করে আবার নাম পড়তে গেলে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে কথা বলার জন্য মাইক্রোফোন দেওয়া হয়। তিনি বলেন, ‘এখানে হাফিজ উদ্দিন বলেছেন তো উনি। আমার মনে হয়, হাফিজ ইব্রাহিম বলতে গিয়ে হাফিজ উদ্দিন বললেন কিনা।’

বিরোধীদলীয় নেতার এই বক্তব্যের পর চিফ হুইপ নূরুল ইসলাম ভুল স্বীকার করে বলেন, ‘এখানে ভুল হতে পারে। পাঁচ নম্বরে আছে—জনাব মো. হাফিজ ইব্রাহিম, ১১৬ ভোলা-২—সদস্য। এছাড়া বাকি সকলের নাম সব ঠিকই আছে। হাফিজ ইব্রাহিম আমি আগে একবার বলেছিলাম। ভুল সংশোধন করতে গিয়ে ভুল করেছি।’

চিফ হুইপের এই স্বীকারোক্তির পর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আর সেই ভুলটাই আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা ধরিয়ে দিয়েছেন। তার মানে তিনি প্রতি মুহূর্তে শোনেন মনোযোগ সহকারে।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে যৌথ অভিযানে অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার- ১

‎ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনর্গঠনের বার্তা পৌঁছে দিচ্ছেন ছাত্রদল নেতা সজীব রায়হান

পরকীয়া জেলা স্বামী স্ত্রীর নিহত

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ অবস্থায় মৃত্যু

তিনদিনে মার্কিন অবরোধ ভেঙেছে ৫২টি ইরানি জাহাজ: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম

গ্রীন মিরপুর, ক্লিন মিরপুর’ স্লোগানে ঢাকা-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাজুর গণসংযোগ

‎সাংবাদিককে হুমকি ও লাঞ্ছনার অভিযোগে সাধারণ ডায়েরি

আগস্টের দ্বিতীয় সপ্তাহেই নতুন পে-স্কেলের গেজেট

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন

‎ধানের শীষকে ভালোবাসলে আমানউল্লাহ আমানকে বিজয়ী করুন: নূর মোহাম্মদ রাসেল

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী