টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 10 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজান এর শ্রীশ্রী রামঠাকুর আশ্রমের উদ্যোগে ঠাকুর রামচন্দ্রদেব এর ১৬৬ তম আবির্ভাব ও স্মরণ উৎসব শুরু

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
February 10, 2026 10:35 am

চট্টগ্রামের রাউজানের চিকদাইর গ্রামে সত্য, শুদ্ধতা ও মানবকল্যাণের মহামন্ত্রে উদ্ভাসিত ঐতিহাসিক শ্রীশ্রী রামঠাকুর আশ্রম রাউজানে শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্রদেবের ১৬৬ তম আবির্ভাব ও স্মরণ উৎসব এ তিন দিনব্যাপী ধর্মীয় ও আধ্যাত্মিক মহোৎসব শুরু হয়েছে। আগামী ২৯, ৩০ ও ৩১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, অর্থাৎ ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও ধর্মীয় প্রতীকচিহ্নে। প্রতিদিন ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে নানা ধর্মীয় অনুষ্ঠান, পূজা-পাঠ, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ কার্যক্রম চলবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রথম দিনের কর্মসূচি
২৯ মাঘ | ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)
বিকাল ৫টা: শ্রীশ্রী বেদবাণী পাঠ,
বিকাল ৫টা ২০ মিনিট: শ্রীমৎভাগবত পাঠ,
সন্ধ্যা ৬টা: গঙ্গা আহ্বান, উৎসবের শুভ অধিবাস,শ্রীশ্রী দ্বাদশপ্রহর তারকব্রহ্ম মহানামযেরজ্ঞ শুভারম্ভ,
সন্ধ্যা ৭টা: সত্যনারায়ণ পূজা
রাত ১০টা: প্রসাদ বিতরণ

দ্বিতীয় দিনের কর্মসূচি
৩০ মাঘ | ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার)
ভোর: শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন,
সকাল ৬টা: শ্রীশ্রী ঠাকুরের বাল্যভোগ,
সকাল ৯টা: শ্রীশ্রী ঠাকুরের পূজা
সকাল ১১টা: শ্রীশ্রী ঠাকুরের রাজভোগ নিবেদন,
দুপুর ১টা ৩০ মিনিট: মহাপ্রসাদ আস্বাদন।
সন্ধ্যা ৫টা ৩০ মিনিট: শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা
রাত ১০টা: অন্নপ্রসাদ বিতরণ।

তৃতীয় দিন ৩১ মাঘ  ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সমাপনী পর্বের বিভিন্ন আনুষ্ঠানিকতা ও ভক্তসমাগমের মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটবে আয়োজকদের বক্তব্য

আয়োজক কমিটি জানায়, “গুরু কৃপাই সত্য, সর্বদা সত্যকে আশ্রয় করিয়া সত্য অনুসরণে থাকিবার চেষ্টাই ধর্ম”—এই মহান বাণীকে ধারণ করে যুগ যুগ ধরে শ্রীশ্রী রামঠাকুর আশ্রম রাউজানে মানবকল্যাণ ও আত্মশুদ্ধির পথে কাজ করে যাচ্ছে। এবারের উৎসবেও ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
আয়োজকরা সকল ধর্মপ্রাণ ভক্ত, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণকে স্ব-পরিবারে উপস্থিত থেকে এ পবিত্র উৎসবের আনন্দ ও আশীর্বাদ গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নির্বাহী প্রেসিডেন্ট সদস্য নির্বাচিত হওয়ায় খন্দকার মহিউদ্দিন সূফী আল কাদেরীকে সংবর্ধনা

নুসরাত হত্যাকাণ্ড ১৬ জনের মধ্যে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, যাবজ্জীবন ৪, খালাস ১০, সন্তুষ্ট নুসরাতের পরিবার, চাইলেন নিরাপত্তা

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

তিতাসে শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রায় ঘিরে জনমনে আতঙ্ক নেই: স্বরাষ্ট উপদেষ্টা

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

তিতাসের নাগেরচর–দুর্গাপুর সড়ক দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন

ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

বীরগঞ্জের কবিরাজহাটে গরুর হাটের উদ্বোধন, প্রতি বুধবার নিয়মিত বসবে হাট