টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 10 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবার ২ টি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে ৫৩ বিজিবি

প্রতিবেদক
নাজমুল হাসান
February 10, 2026 6:25 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে বিজিবি’র মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায়, নিজস্ব গোয়েন্দা তথ্যেরগুলি ভিত্তিতে আজ ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভোর আনুমানিক ০৫টা ৩০ মিনিটে মাসুদপুর বিওপি’র একটি চৌকষ টহলদল সীমান্ত হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০২টি বিদেশি পিস্তল, ০৪টি ম্যাগাজিন ও ০৩ রাউন্ড গুলি জব্দ করে।

সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ বিদেশী পিস্তল ৩৪টি, রাইফেল ০২টি, ম্যাগাজিন ৩৮টি, গুলি ৬৪৫ রাউন্ড, ০২টি মর্টার সেল, ককটেল ০১টি, ০৪টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাউডার এবং অন্যান্য অস্ত্র ৫৪টি জব্দ করে। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক ০১ জন আসামীসহ ৯.৩ কেজি বিস্ফোরক এবং ০৬টি বিদেশী পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ২৯ রাউন্ড গুলি জব্দ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

৫৩ বিজিবির অধিনায়ক কাজী মোস্তাফিজুর রহমান বলেন নির্বাচনকে সামনে রেখে দুস্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরণের নাশকতা পরিস্থিতির সৃষ্টির লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র গোলাবারুদ চোরাচালান করতে না পারে এ লক্ষ্যে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল নারীর মরদেহ

ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনালের বিচারকরা

সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

৭ কলেজের সমন্বয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত

রংপুরে ৪ খুন ঘটনাস্থল পরিদর্শনে নতুন কমিশনার, বললেন গাফিলতির কোনো সুযোগ নেই

ইডেনের ভিতরে সাঁতার শিখতে গিয়ে পানি ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

দেশবিরোধী ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে-এটিএম মাসুম

১১ বিশ্ববিদ্যালয় পেল নতুন ভিসি

সরাইলে নব নির্বাচিত এম পি কে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে দেইনি বিএনপির নেতা

সাংবাদিক বনাম সাংবাদিক: পেশাদারিত্বের সংকট ও সুস্থ গণমাধ্যমের অন্তরায়