টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 16 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকার এলাকার একটি বাসা থেকে থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
কে এস ইসলাম
February 16, 2026 1:06 pm

রাজধানীর গেন্ডারিয়া থানাধীন ধুপখোলা এলাকার একটি বাসা থেকে ইমরান নাবিল প্রামানিক(২৬) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত ইমরান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের (১২ ব্যাচে) শিক্ষার্থী।

সোমবার(১৬ ফেব্রুয়ারি)বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

‎গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক(এস আই) মাসুম বিল্লাহ জানান, আমরা খবর পেয়ে
গেন্ডারিয়ার রজনী চৌধুরী রোডের একটি বাসার ষষ্ঠতলা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান,আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ইমরান মানসিক হতাশাগ্রস্ত হয়ে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার এলাকার সফিকুল ইসলাম প্রামানিকের ছেলে।বর্তমানে গেন্ডারিয়ার রজনী চৌধুরী রোডের ২৯/গ বাসার ষষ্ঠ তলায় থাকতেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বড় মগবাজার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী

বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

বরেন্দ্র অঞ্চল নাচোলে পান চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে স্থানীয় কৃষক রবিউল

নাসিরনগর গোকর্ণে ফিল্ম কায়দায় প্রকাশ্যে যৌন হয়রানি, তদন্তের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের

কুমিল্লায় বিজিবির অভিযানে সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

উত্তর বাড্ডার একটি বাসা থেকে ঢাবির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট