টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 21 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে নব নির্বাচিত এম পি কে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে দেইনি বিএনপির নেতা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
February 21, 2026 10:14 am

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) সংসদীয় ২৪৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি শহীদ মিনারে ফুল দেওয়ার সময় সৃষ্ট হট্টগোলকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তাঁর সমর্থকেরা।

শুক্রবার ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১টা ৩০মিনিট পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাত ১১টা ৫০ মিনিটে উপস্থিত হন রুমিন ফারহানা। এ সময় তাঁর সঙ্গে কয়েক শ সমর্থক ছিলেন। সমর্থকদের কয়েকজন এ সময় তাঁকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন রুমিন। এ সময় বিএনপির কিছু নেতা-কর্মীকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়। ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে ফুল দিতে যান তিনি। একই সময়ে ফুল দিতে আসেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির বর্তমান সদস্য আনোয়ার হোসেন মাস্টার। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শহীদ মিনারের আশপাশে হট্টগোলের সৃষ্টি হয়। অনেকেই জুতা পায়ে শহীদ মিনারে উঠে পড়েন। শহীদ মিনারে দেওয়া ফুলও ছিঁড়ে ফেলা হয়।

এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে রুমিন ফারহানার কয়েক শ সমর্থক ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় অবরোধ করেন। তাঁরা লাঠিসোঁটা হাতে টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তাঁরা আনোয়ার হোসেন মাস্টারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।

সরাইল থানা ও খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত দেড়টার দিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা সরে দাঁড়ান। তবে মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, রাত দেড়টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে হাঁস প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পান ৮০ হাজার ৪৩৪ ভোট।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জে কয়েক হাজার বিঘা জমির খাজনা চালুর উদ্যোগ, মাঠ পরিদর্শনে সংসদ সদস্য ড. কেরামত আলী

যৌথ ব্যবসার প্রলোভন দেখিয়ে প্রতারণা; নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার এক

সাতসকালে কোনাবাড়ীতে ১২ ঝুটের গোডাউনে আগুন

ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান

মিরপুর গৃহায়নে উপ- বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত ও মাহমুদের সহযোগিতায় সিন্ডিকেটের দুর্নীতি এবং অনিয়মের কর্মকাণ্ড থেমে নেই , বদলি হয়েও সার্ভেয়ার মতিনের প্রভাব চলছে , কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন বলে আশ্বাস

নাসিরনগরের ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন

অন্যায় আর জুলুমের বিরুদ্ধে আপনারা ভোটের মাধ্যমে সমুচিত জবাব দেবেন “ব্যারিস্টার রুমিন ফারহানা”

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড ও ৪ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

কুমিল্লা হোমনায় যৌথ বাহিনীর অভিযানে দুটি পিস্তল ও বুলেটসহ আটক-১

ভূরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাণীসম্পদ মেলা