টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 19 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড ও ৪ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 19, 2026 8:52 pm

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর -১৩, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। এই অভিযানের সময় সময় সহযোগিতা হিসেবে বিআরটিএ কর্মরত আনসার কমান্ডার মোহাম্মদ খোরশেদ আলমসহ অন্যান্য সদস্যরা ছিলেন। রোববার (১৯ জুলাই) দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ১ জনকে ৩ মাসের ও বাকি ৩ জন প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ জনকে মোট ৩৫০০০/ টাকা অর্থদন্ড প্রদান করেন বিআরটিএ এর ভ্রমমাণ আদালত। অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কারাদন্ডপ্রাপ্তরা হলেন, ১. মোহাম্মদ ইমরান হোসেন(২৩), তার বাবার নাম মো. মানিক হোসেন।
২.মো. ইমরান আলী(২০), তার বাবার নাম মো. ইকবাল হোসেন।
৩. মোহাম্মদ রফিক(৪০), তার বাবার নাম মো. মোবারক আলী।
৪.মো. মিজানুর রহমান (৫১), তার বাবার নাম মোহাম্মদ তফসের আলী।

এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। এদিকে বিআরটিএর কর্মরত আনসার কমান্ডার মোঃ খোরশেদ আলম জানান, আমরা সব সময় অভিযান পরিচালনায় প্রস্তুত আছি। বিআরটি এর দালাল ও প্রতারক চক্রের সদস্যদের কে নির্মূল করার জন্য একের পর এক অভিযান চালিয়ে যাব।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া

অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে যুবদলকর্মী গুলিবিদ্ধ

এবারের ঈদুল আজহায় দেশে প্রায় ১ কোটি পশু কোরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে গ্রেপ্তার ১৩, মিলল ৪ কেজি গাঁজা

ভাটারায় রিক্সা হারিয়ে ফেলায় রিক্সা টাকার জন্য মালিকের চাপ পরে রিক্সাচালক ফাঁস দিয়ে আত্মহত্যা

ইরানের সঙ্গে সমঝোতার পথে ট্রাম্প, খুলছে হরমুজ প্রণালি

এমপিরা ঋণখেলাপি নন ঋণগ্রস্ত’, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনায় রুমিন ফারহানা

যাত্রাবাড়ীতে লুণ্ঠিত টাকাসহ “হানি ট্র্যাপ” চক্রের দুই সদস্য গ্রেফতার