টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 23 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৯জন জাতীয় বার্নে এক নারীর মৃত্যু

প্রতিবেদক
কে এস ইসলাম
February 23, 2026 3:32 pm

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে ৯জন দগ্ধ এক নারী মৃত্যু।দগ্ধরা হলেন,শাখাওয়াত হোসেন (৪৬), তার ভাই মোঃ শিপন (৩০),ভাই মোঃ সামির হোসেন সুমন (৪০),দগ্ধ সাখাওয়াতের বড় ছেলে মোঃ শাওন (১৭), দগ্ধ সুমনের বড় ছেলে মোঃ আনাস (৭), দগ্ধ শাখাওয়াতের ছোট মেয়ে মোঃ আইমান (৯), দগ্ধ সুমনের ছোট মেয়ে আয়েশা আক্তার (৪), সুমনের স্ত্রী পাখি আক্তার (৩৫) ও দগ্ধ সাখাওয়াতের স্ত্রী নুরজাহান আক্তার রানী (৪০)।দগ্ধদের মধ্যে
সবাইকে ভর্তি দেওয়া হয়েছে ও নুরজাহান আক্তার মৃত ঘোষণা করেন।

সোমবার(২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে চট্টগ্রামের হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনের ৩য় তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে প্রথমে তাদেরকে চিকিৎসা দেয়া হয়।পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরী বিভাগে ভর্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, চট্টগ্রাম থেকে আমাদের এখানে নয়জন এসেছে। আসার পরে নুরজাহান আক্তার নামের এক নারীকে মৃত ঘোষণা করা হয়। শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল,থাকায় নাকি এমনিতে ঘোষণা করা হয়। সাখাওয়াতের শরীরে দগ্ধ ১০০ শতাংশ,পাখির ১০০ শতাংশ, শিপনের ৮০ শতাংশ, শাওনের ৫০ শতাংশ,সামীরের ৪৫ শতাংশ, আয়েশার ৪৫ শতাংশ ,আইমানের ৩৮ শতাংশ ও আনাসের শরীরে ৩০ শতাংশ দগ্ধ রয়েছে।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পরিচালক অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে আমাদের জানানো হয়েছিল দগ্ধদের ঢাকায় রেফার করা হতে পারে।তাই আমরা সকল প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। যাতে রোগীদের আসা মাত্রই আমরা দ্রুত তাদের চিকিৎসা সেবা দিতে পারি। আমাদের সেবা প্রচেষ্টা এখনো অব্যাহত আছে। তবে দগ্ধের পরিমাণ বেশি হয় তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। এদের মধ্যে বেশ কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ইতিমধ্যেই রেফার করা হয়েছে। বাকিদের অবজারভেশন শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এমএসএফ’র প্রতিবেদন,মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬, ধর্ষণ ৭৮

এলপি গ্যাসের দাম নির্ধারণ করলো সরকার

কুমিল্লায় আলিফ ও সততা হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়ের ভিডিও ভাইরাল

আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে আরো সময় লাগবে – স্বরাষ্ট্রমন্ত্রী

রাজারহাট উপজেলার নাজিমখানে গরু ছিনতাই ঘটনায় দুই চোরকে হাতেনাতে ধরেছে স্থানীয় জনতা

বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের টিফিন ভাতা পাঁচ গুণ বৃদ্ধির প্রস্তাব

পূর্ণাঙ্গ বিজয়ের আগ পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় কোরআনখানি, খাবার বিতরণ ও বিশেষ দোয়া