টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পায়ে মাড়ানো খামিরে তৈরি হচ্ছে ভেজাল সেমাই ৩ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 26, 2026 6:48 pm

বগুড়ার কাহালুতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ‘ভাই ভাই লাচ্ছা সেমাই’ নামের একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযানিক দলের কর্মকর্তারা জানান, কারখানাটিতে অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল। বিশেষ করে শ্রমিকদের ময়লাযুক্ত পায়ে সেমাইয়ের ময়দার খামির (ডো) মাড়াতে দেখা গেছে। এছাড়া ডালডা গলানো এবং পোড়া তেল ব্যবহার করে সেমাই ভাজার প্রমাণও পেয়েছে অভিযানিক দল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের কর্মকর্তা রাসেল বলেন, কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ দেখা গেছে। টয়লেটের দরজার সামনেই সেমাইয়ের প্যাকেটজাত ঝুড়ি স্তূপ করে রাখা হয়েছিল। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে তাৎক্ষণিকভাবে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

যৌথ এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদি হাসানসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী শরীফুল ইসলাম এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। অভিযানের সময় জেলা পুলিশ ও র‍্যাব-১২-এর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর মোহাম্মদপুরে মাদক ব্যবসায় সাগর সহ তার ৩ সহযোগী গ্রেপ্তার

ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা কাম্য নয় : আইসিটিমন্ত্রী

আরও বিধ্বংসী প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

নাসিরনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ৫৮৫ জন দুঃস্থ অসহায় মানুষ

আট বছর পর ওসমানী বিমানবন্দরে বিদেশি উড়োজাহাজ সিলেট-মাস্কাট ফ্লাইট চালু

অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম চার মাসে ৪৮৬ অভিযোগ নিষ্পত্তি, জাতীয় গড়ের চেয়ে হার ২৬ শতাংশ বেশি

এসএসসির পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি

এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

খাদ্যগুদামে চাল-গমের হিসাবে গরমিল, সাময়িক বরখাস্ত ২ কর্মকর্তা

আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

৬তলা ছাদ থেকে পড়ে এক পাঠাও চালকের মৃত্যু