টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 5 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৮ ঘন্টার ব্যবধানে ২ নিরাপত্তা কর্মী জাতীয় বার্নে চিকিৎসাধীন মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 5, 2025 7:57 am

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাজীপাড়া মঞ্জু টেক্সটাইল’ মিলে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ দুইজনের মৃত্যু।তারা হলেন,মোঃ হান্নান (৫২) ও মোঃ কবির হোসেন (৪৫)।

সোমবার(০৫ মে) সকাল সাড়ে নটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসি ইউ) কবিরের মৃত্যু হয় ও রবিবার (৪ মে)দিবাগত রাত ২ টা ৪০ মিনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আই সিইউ) হান্নানের মৃত্যু হয়। বৃহস্পতিবার (০১ মে)সকাল সাড়ে আটটায় আগুনে ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরী বিভাগে সকাল দশটার দিকে নিয়ে আসলে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাদেরকে নিয়ে আসা মোঃ ফারুক আহমেদ জানান,রূপগঞ্জের কাজীপাড়া এলাকায় মঞ্জুর টেক্সটাইল মিলে চারজনই কর্মরত ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ মিলের ভিতর গ্যাস লাইন থেকে বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়।পরে আমরা তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।

তিনি আরো জানান,সাইফুল ইসলাম তিনি (একাউন্টস অফিসার),মোঃ কবির হোসেন (নিরাপত্তা কর্মী),মোঃ হান্নান(নিরাপত্তা কর্মী) মোঃ সাইফুল তারা সবাই রুপগঞ্জ ওই মিলেই থাকতেন।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,রূপগঞ্জ একটি টেক্সটাইল থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে চারজন এসেছে।তাদের মধ্যে মোঃ হান্নান নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ১৯-নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২: ৪০ মিনিটে তার মৃত্যু হয়।তার শরীরে ৪০শতাংশ দগ্ধ ছিল ও মোঃ কবির হোসেন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)১২-নাম্বার বেড়ে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।তার শরীরের৫৩ শতাংশ দগ্ধ ছিল।এই ঘটনায় সাইফুল (২৮) নামের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তার শরীরে ২ শতাংশ ছিল ও সাইফুল ইসলাম নামের আরো একজন ভর্তি রয়েছে তার শরীরে ৩৪ শতাংশ দগ্ধ তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতি নির্বাচন: দুপুর ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি

৬ নবজাতকের মৃত্যু জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় নিলো আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

রাজারহাট হাসপাতালের সন্নিকটে ইটভাটা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান-

বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, হাসপাতালে ১৮

হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে হামলা চালালো ইরান

ঢাকা মেডিকেলে ফেলে রেখে যাওয়া কিশোরীর এক সপ্তাহও পরিচয় মিলেনি

জলাবদ্ধ ঢাকায় রিকশা-অটোরিকশা চালকদের পোয়াবারো

চার দেশের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু