টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 20 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচন: দুপুর ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 20, 2026 8:17 am

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার (কাল) ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্ধারিত দিন দুপুর ২টা থেকে সংসদ ভবনে ভোটগ্রহণ শুরু হবে। তার আগে বেলা ১২টার মধ্যে ব্যালট পেপারসহ সব নির্বাচনি সামগ্রী নিয়ে জাতীয় সংসদ ভবনে পৌঁছাবেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।
‎
‎বুধবার (১৯ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সচিব কার্যালয়ে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
‎
‎তিনি জানান, কমিশনের কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনি প্রয়োজনীয় সরঞ্জামসহ জাতীয় সংসদ ভবনে উপস্থিত হবেন। এ ছাড়া ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পরবর্তীতে সংসদ ভবনে যোগ দেবেন।
‎
‎ইসি সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের দিন আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তাদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ইসি সচিবের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী নিয়ে সংসদ ভবনের উদ্দেশে রওনা হবেন।
‎
‎এর আগে, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর গত ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
‎
‎এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের মধ্য দিয়েই নির্ধারণ হবে কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ধানমন্ডি বহুতল ভবন থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু

মায়ের মৃত্যুতে ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে :জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঢামেকে আবারো ধরা খেল ভুয়া চিকিৎসক

আমরা সরকার গঠন করলে দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব: চৌদ্দগ্রামে তারেক রহমান

কুমিল্লা চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে ২৪৬৪ পিছ ইয়াবাসহ আটক-১

কুমিল্লা রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল উদ্বার

ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একই পরিবারে বাবা মা ভর্তি ছেলের মৃত্যু

লালবাগে মুরগির দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

কামরাঙ্গীরচরে জমি ব্যবসায়ী সুলতানের বিরুদ্ধে নানা অভিযোগ

অভিনেত্রী

নিজ বাসা থেকে পাকিস্তানী অভিনেত্রী আয়েশা খানের মরদেহ উদ্ধার