টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ টি খাল খননের জন্য ডিও লেটার দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
February 26, 2026 9:57 pm

ব্রাহ্মণবাড়ীয়া জেলার তথা বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবীদ ৫২ ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ভাষা সৈনিক অলি আহাদ এর একমাত্র সন্তান সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা নিজ সংসদীয় আসনে ১৫টি খাল খনের জন্য আধা সরকারিপত্র (ডিও লেটার) দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

আজ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে দেওয়া পৃথক দুটি ডিও লেটারে ১৫ টি খাল খননে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে দেওয়া ডিও লেটারে বিজয়নগর উপজেলার বেমালিয়া খাল, আশুগঞ্জের দগরীসাল খাল, ভবানীপুর খাল, সরাইলের নীল বিল খাল, মলাইশ ব্রিজ খাল, দেওড়া বড় খাল, ডাঙ্গীর খাল খননের আবেদন করা হয়।
পানি সম্পদ মন্ত্রীর কাছে দেওয়া ডিও লেটারে সরাইলের দেওড়া বড় খাল, লাখৌ নদী, জাফর খাল, আশুগঞ্জের আড়াইসিধা হতে বাজার চরচারতলা খাল, আড়াইসিধা খাল, বিজয়নগরের কুদালিয়া খাল, রথানী খাল, ডাঙ্গীর খাল খননের আবেদন করা হয়। খালগুলো খনন হলে কৃষক, জেলেসহ সাধারন মানুষের অনেক উপকার হবে বলে উল্লেখ করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্ত্রী ও মেয়েকে যৌন হয়রানির প্রতিশোধ নিতেই খুন করা হয় যুবককে

কবি ইকবাল ও বাহাদুর শাহ জাফরের জাগ্রত চেতনায় সাহিত্য-দর্শনের উন্মেষ

‎কসাই সেলিমের বিরুদ্ধে ব্যবসায়ী পরিবারে হামলা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

অসহায় ভবেশ-নিরু দম্পতির পাশে নজর টিভি-২৪ সম্পাদক

ঢামেকে জরায়ু মুখে ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার, ইয়াবাসহ আটক-২

মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়া সেই যুবক ৫ দিনের রিমান্ডে

প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন

ইরানে যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনারা,বিক্ষোভে গিয়ে আটক ৬০

চট্টগ্রাম বিভাগে শীত উপহার বিতরণ ২০২৬ সম্পন্ন করেছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন