টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 6 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পৃথক ঘটনায় তিন শিক্ষার্থীসহ চার জন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 6, 2025 8:34 am
শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও,যাত্রাবাড়ী, বাড্ডা ও খিলগাঁওয়ে পৃথক ঘটনা দুই কিশোরী এক গৃহিণী যুবকসহ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা তারা হলেন,খিলগাঁও সামিয়া আক্তার (১৪), খিলগাঁও শিহাবুল ইসলাম (২৪), যাত্রাবাড়ী প্রিয়ন্তী সরকার (১৪)ও বাড্ডা মোছাঃ বিথি (২০)তাদের মরদেহ ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাজধানীর খিলগাঁওয়ে রসুলবাগ এলাকার একটি বাসায় সিহাবুল ইসলাম (২৪) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সোমবার(০৫ মে)দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দুইটার দিকে মৃত ঘোষণা করে।

নিহতের বোন উম্মে সাইমা জানান আমার ভাই, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল স্কলারশিপ পাওয়ার জন্য পরীক্ষাও দিয়েছিল স্কলারশিপ না পাওয়ায় অতি কষ্টে তার নিজের উপর অভিমান করে রুমে গিয়ে সিলিং ফ্যানে হুকের সঙ্গে নিজে বেল্ট দিয়ে গলায় ফাঁসি দেয়।পরে আমরা দেখতে পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে আমার ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গুপিনাথপুর গ্রামের আবু সাঈদ সরকারের সন্তান।বর্তমানে খিলগাঁও রসুলবাগ ১৫/২৪ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতো। আমরা তিন ভাইবোন।

অপরদিকে,যাত্রাবাড়ির কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় প্রিয়ন্তী সরকার (১৪)এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

সোমবার (০৫ মে) দিবাগত রাত বারোটার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া একটার দিকে মৃত ঘোষণা করে।

নিহতে ভাই প্রিতম সরকার জানান, আমার বোন এসএসসি পরীক্ষার্থী ছিল বাবা-মা পড়াশোনার জন্য বকাঝকা করলে সবার উপর অভিমান করে নিজরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়।পরে সিলিংফ্যানে সাথেগলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়।পরে আমরা ফাঁকা দেখতে পেয়ে দরোজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে ঝুলে আছে পরেঅচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকামেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা।

তিনি আরো জানান, আমাদের নিজ বাসা যাত্রাবাড়ী কাজলা ভাংগা প্রেস মাদবার গলি এলাকার পরিতোষ সরকারের মেয়ে।

অপরদিকে,বাড্ডা আব্দুল্লাহবাগ এলাকার এলাকার একটি বাসায় বিথী আক্তার (২০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সোমবার(০৫ মে)দিবাগত রাত পৌনে১২টার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করে।

নিহতে স্বামী আসাদ মিয়া জানান,আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি একপর্যায়ে অভিমান করে তার নিজরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয় আমরা দেখতে পেয়ে দরজা ভাঙ্গে ভিতরে গিয়ে ঝুলন্ত অবস্থায় পাই, পরে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার স্ত্রীকে চিকিৎসক নিতে ঘোষণা করে।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি নাটোর জেলা লালপুর থানা উত্তর লালপুর এলাকার সাইদুর রহমানের কন্যা।বর্তমানে বাড্ডার আব্দুল্লাহবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকতাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

অপরদিকে, খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকার একটি বাসা থেকে মোছাঃ সামিয়া আক্তার(১৪) এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার(০৬ মে)দুপুরের দিকে উদ্ধার করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানা উপ -পরিদর্শক (এসআই) ইলিয়াস মাহমুদ জানান, আমরা খবর পেয়ে মুগদা হাসপাতালের ১০১নং রুম থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান,আমরা স্বজনের থেকে জানতে পারি নিহত কিশোরী খিলগাঁও মেরাদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।পারিবারিক বিষয় নিয়ে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দেয়। পরে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে ওখানেই তার মৃত্যু হয়।ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি জানান নিহতের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট থানার সিংগাড়ী গ্রামের কোভিদ শিকদারের মেয়ে। বর্তমানে খিলগাঁও উত্তর গোড়ান নবীনবাগ এলাকার ৪১০/জি নম্বর বাসার চারতলায় থাকতেন। নিহতরা তিন ভাইবোন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা নাঙ্গল-কোটে সরকারি ‘খাল’ দখল করে রাস্তা নির্মাণ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্বার। বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

রমনায় ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি মিন্টু গ্রেফতার

নাসিরনগরে যুবক হত্যার জেরে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট

হরমুজ প্রণালিতে নিখোঁজ ২০০ মিলিয়ন ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন

নীলফামারীর উন্নয়নে কাজ করে যেতে চান ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন

নারী ও শিশু নির্যাতন দমন আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিদ্দিক সরদার গ্রেফতার

শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ঢাবি ভিপি আবু সাদিক কায়েম

লন্ডনে সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬ আয়োজনে প্রথম সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত

কুমিল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা