টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 28 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে ফ্লাইট বাতিলের হিড়িক সকল ফ্লাইট কার্যক্রম স্থগিত করলো দুবাই বিমানবন্দর

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
February 28, 2026 8:00 pm

ইরানের ওপর ইসরায়েল-আমেরিকার যৌথ হামলার পর থেকে বিশ্বব্যাপী ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। এখন পর্যন্ত এয়ার ফ্রান্স, এয়ার ইন্ডিয়া, আইবেরিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, জাপান এয়ারলাইনস, লট এয়ারলাইনস, লুফথানসা, নরওয়েজিয়ান এয়ার, টার্কিশ এয়ারলাইনস, ভার্জিন আটলান্টিক, কাতার এয়ারওয়েজ, এয়ার আলজেরি। অনেক যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন এবং এয়ারলাইনসগুলো তাদের টিকিটের টাকা রিফান্ড বা বিকল্প ফ্লাইটের প্রস্তাব দিচ্ছে।

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অন্যদিকে ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান।

এদিকে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাশাপাশি দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল ও আল মক্তুম আন্তর্জাতিক বিমানবন্দরে সকর উড্ডয়ন কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ খবর জানায় দুবাই মিডিয়া অফিস। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, যাত্রীদের এ সময় বিমানবন্দরে যাত্রা না করার এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৮ মাসে বাংলাদেশে ৩১০০ সংখ্যালঘু সহিংসতার অভিযোগ ভারতের

বাংলাদেশের টেকসই অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার আটক-১

ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

বিয়ের আড়ালে প্রতারণা_রাজশাহীতে আত্নগোপনে থাকা কাজী শাওন গ্রেফতার

দেশের ৬ জেলায় সেনা মোতায়েন,আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইনুর রায়ে নাহিদের অসন্তোষ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি আখাউড়া থেকে গ্রেফতার

গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

‎নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ