টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 28 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক আইনের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন করেছে ইরান: সৌদি আরব

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
February 28, 2026 8:06 pm

ইরানের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। দেশটি কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও জর্ডানের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাকে ‘স্পষ্ট আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের এই পদক্ষেপ রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

সৌদি আরব সংশ্লিষ্ট ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলোর প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন প্রকাশ করছে এবং তারা যেকোনো পদক্ষেপ নিলে তা বাস্তবায়নে প্রয়োজনীয় সব সক্ষমতা নিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ধারাবাহিকতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলেও উল্লেখ করা হয়।

সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এসব হামলার নিন্দা জানানোর এবং আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিতকারী কর্মকাণ্ড মোকাবিলায় কার্যকর ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, এ বিবৃতির তথ্য কাতারভিত্তিক সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) প্রকাশ করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জনগণ শুধু ভোট দিতে চায়:মির্জা ফখরুল

সাভারে যৌতুক ও নির্যাতনের অভিযোগ, দুই সন্তানসহ নিরাপত্তা চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

কুমিল্লায় ৩ থানায় ৩ কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তার

সাংবাদিক বনাম সাংবাদিক: পেশাদারিত্বের সংকট ও সুস্থ গণমাধ্যমের অন্তরায়

আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা

মন্ত্রী মিল্লাতের গাড়ি উল্টা পথে,মামলা

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন

শিক্ষার্থীর মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে এক হাজতির মৃত্যু

চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রভাব, খেটে খাওয়া মানুষ ও কৃষকদের ঘাড়ে

বীরগঞ্জে আর্জেন্টিনা ভক্তদের উচ্ছ্বাস, প্রধান সড়কে র‌্যালি