টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 25 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
November 25, 2025 8:33 am

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন। রাজধানীর নির্বাচন ভবনে সকালে শুরু হওয়া এই সংলাপে প্রধান নির্বাচন কমিশনার পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহবান জানান।

মঙ্গলবার ( ২৫ নভেম্বর ) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে শুরু হয় নির্বাচন কমিশনের দিনব্যাপী এই সংলাপ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনে এগোতে চায়। জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়াই তাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া আমাদের এজেন্ডা। ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে।

সিইসি বলেন, ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রশিক্ষণ নিশ্চিত করার পাশাপাশি তিনি আহবান জানান যারা পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন, তারা যেন কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সঙ্গে যুক্ত না থাকেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

৬ মাসেই সব কাজ শেষ হয়ে যায়নি’ বিরোধীদলকে পানিসম্পদ মন্ত্রী

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৪

শিক্ষার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার এমপি মনজুরুল ইসলামের

মাদকবিরোধী অভিযান

সেনাবাহিনী ও র‌্যাব-২ এর মাদকবিরোধী যৌথ অভিযান গ্রেফতার ১২ জন

নেইমারসহ ২৩ জনকে নিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ব্রাজিলের

অজ্ঞাতনামা মারাদেহ

দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

রাজধানীর উত্তরায় কর অঞ্চল -৯, কর দাতাদের হয়রানী- অবৈধভাবে অঢেল সম্পদের মালিক মাস্টার মাইন্ড ছাত্রলীগের ক্যাডার নীল কমল

দেশের রিজার্ভ আরও বাড়ল