টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 28 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তির দূত ট্রাম্প তার আসল চেহারা দেখিয়েছে : রাশিয়া

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
February 28, 2026 8:13 pm

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ ইরানের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তিনি অভিযোগ করেন, সামরিক অভিযান চালানোর আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা ছিল কেবল বিষয়টিকে আড়াল করার কৌশল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মেদভেদেভ বলেন, শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে।

তিনি আরও বলেন, ইরানের সঙ্গে সব আলোচনা ছিল একটি আড়াল মাত্র। এ নিয়ে কারও কোনো সন্দেহ ছিল না। বাস্তবে কেউ কোনো সমঝোতায় পৌঁছাতে চায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত