টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 2 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে তিন দিনে ১০২ ফ্লাইট বাতিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 2, 2026 5:39 pm

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা এবং পরবর্তীতে মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয় ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান- যার সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট ও ১ মার্চ ৪০টি ফ্লাইট বাতিল হয়। এদিকে, সোমবার (২ মার্চ) বাতিল হয়েছে আরও ৩৯টি ফ্লাইট। এ নিয়ে তিন দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে। রোববার (২ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি,

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এমিরেটস এয়ারলাইন্সের ৫টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, কুয়েত এয়ারওয়েজ (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট রয়েছে। বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে আরো ১ জনের চিকিৎসাধীন মৃত্যু

কুমিল্লা চান্দিনায় রাসেল মুন্সির সন্ধ্যানের দাবিতে থানার সামনে মানববন্ধন

মাটি সরানো পরিকল্পিত, পদ্মা সেতুর নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই: মন্ত্রী

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন জাবের

ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান: ইরানি সেনাপ্রধান

কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাজারীবাগে দূর্বৃত্তের ছুরিকাঘাতে এক স্কুল শিক্ষার্থী মেয়ে নিহত

কলম্বিয়ায় ভয়াবহ বোমা হামলায় নিহত ১৪, আহত ৩৫

টিউলিপ সিদ্দিককে আদালতে হাজির করতে গেজেট প্রকাশের নির্দেশ