রাজধানীর কদমতলী শনির আখড়া ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক ঘটনায় ট্রাকচাপায় এক কিশোর ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, শাহ আলম (১২) ও নাজমুল হক (৪৭) নামে দুইজনের মৃত্যু।
রোববার(০২ মার্চ)দিবাগত রাত সোয়া ১টার দিকে ও একটার দিকে তাদের দুজনের মৃত্যু হয়েছে।
আহত শাহ্ আলমকে নিয়ে মোঃ জুবায়ের হোসেন জানান, নিহত শাহ আলম আমার মালিবাগের কারখানায় শ্রমিক ছিল। রাত সাড়ে ১১ টার দিকে আমার কারখানা থেকে নাস্তা খাওয়ার জন্য বের হয়। নাস্তা খাওয়া শেষে কারখানায় যাওয়ার সময় কদমতলীর শনিরআখড়া জাপানি বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের চাপায় শাহ্আলম গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত শাহ আলমের গ্রামে বাড়ি, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বরাগ গ্রামে।বর্তমানে,মানিব্যাগ কারখানায় থাকতো। পেশায় তিনি মানিবাগ কারখানার শ্রমিক ছিল।
অপরদিকে,রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় নাজমুল হক (৪৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার(০১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুলের বোন জামাই আশরাফ উদ্দিন জানান,রাতে দিকে গ্রীন রোড থেকে মোটরসাইকেল চালিয়ে উত্তরখানের বাসায় যাবার পথে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মোটরবাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,নিহত নাজমুলের গ্রামে বাড়ি,লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার
রঘুনাথপুর গ্রামে।বর্তমানে উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাসায় থাকতেন।
পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজে মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















