রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে প্রাইভেট কারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ৮জন জাতীয় বার্নে এসেছে।দগ্ধরা হলেন,রেহানা বাদল (২৩), তারেক রহমান (২৩), মোহাম্মদ মনা(৪০),মোহাম্মদ ইরফান (১৮),মোহাম্মদ আজাদ (৫৫), মোঃ মিরাজ (৩৬), মোঃ আকাশ (২৫), ও মোঃ জনি(৩৫) জাতীয় বার্নে দুজনকে ভর্তি দেওয়া হয়েছে একজন অবজার্ভেশনে বাকি চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
রবিবার(০২ মার্চ)বিকেল চারটার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে দুজনকে ভর্তি দেওয়া হয়েছে একজন অবজার্ভেশনে রাখা হয়েছে বাকি চারজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডাঃ শাওন বিন রহমান জানান,মোহাম্মদপুর থেকে বিকেল চারটার দিকে আটজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে, তাদের মধ্যে তারেক রহমানের ২০ শতাংশ দগ্ধ,মোঃ মুনা ১২ শতাংশ, ইরফান ১৬ শতাংশ, আজাদের ২ শতাংশ, সিরাজ দুই শতাংশ আকাশ এক শতাংশ, জনি ৩ শতাংশ ও রেহানা বাদল ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে দুইজনকে ভর্তি দেওয়া হয়েছে ও একজনকে জরুরী বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।


















