টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 30 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, ৬১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

প্রতিবেদক
ময়মনসিংহ প্রতিনিধি
August 30, 2026 8:59 am

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ছমির উদ্দিন (৬১) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার উস্থি ইউনিয়নের কান্দিপাড়া এলাকার বাসিন্দা।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে গ্রেপ্তার ছমির উদ্দিনকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৯ বছর বয়সী ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা প্রবাসে থাকায় সে মায়ের সঙ্গে বাড়িতে থাকত।

অভিযোগ রয়েছে, গত ২৫ আগস্ট বিদ্যালয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ছমির উদ্দিন ওই শিশুকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে শিশুটিকে ১০০ টাকা দিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

বাড়িতে ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানালে স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়। শুক্রবার বিকেলে সালিশ হওয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত ছমির উদ্দিনকে আটক করে।

পরে শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন।

পাগলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। একই সঙ্গে তার জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন শাহবাজ শরিফ

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা

এসএসসি পরীক্ষা শেষ করে বাসায় ফেরা হলো না নাঈমের

পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বাড়লো

সাবেক বিমানবাহিনী প্রধান ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

সিলেটে ‘আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ’ ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র আলোচনা সভা অনুষ্ঠিত

১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে: সমাজকল্যাণমন্ত্রী

ইরানের নতুন সর্বোচ্চ নেতার প্রথম ভাষণ  মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে: মোজতবা খামেনি

এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী