টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 4 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে সুদের টাকার লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
March 4, 2026 6:54 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলায় সুদের টাকার লেনদেনকে   কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ঘটেছে। এতে উভয় পক্ষের মহিলা সহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর  উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর দক্ষিণ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুদের  লেনদেনের টাকা আদায়কে কেন্দ্র করে মঙ্গলবার(৩ মার্চ) রাতে শ্রীঘর মধ্যপাড়া গ্রামের আরস মিয়া ও নূরধন মিয়ার মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে।পূর্বের সেই ঘটনার জের ধরে বুধবার ৪ মার্চ সকালে  নূরধন মিয়ার পক্ষ নিয়ে শ্রীঘর গ্রামের সাচ্ছারপাড়ার বাসিন্দারা আরস মিয়ার লোকজনের ওপর হামলা চালায়।

মুহূর্তের মধ্যেই এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অর্ধশতাধিক  লোক আহত হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার লাখাই ও মাধবপুর উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, পাওনা টাকা পরিশোধ নিয়ে দ্বন্দ্বে মঙ্গলবার রাতে আরস মিয়ার লোকজন নূরধন মিয়াকে মারধর করে। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ রাতে পরিস্থিতি শান্ত করে। তবে বুধবার সকালে পুনরায় তারা সংঘর্ষে লিপ্ত হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, সংঘটিত এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে।  সংঘাত এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই শহীদদের আত্মত্যাগের বিষয়ে বিআরটিএ চেয়ারম্যানের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠান

সৈয়দ এ কে একরামুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার ফিরে গেলেন বিএনপিতে

দেশত্যাগের নিষেধাজ্ঞায় আবুল কালাম আজাদ ও শিবলী নোমান

​রাজারহাট-আনন্দবাজার সড়ক সংস্কারে চরম অবহেলা: ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজের দাবিতে মানববন্ধন ও গণবিক্ষোভ

বিএনপি সরকার কৃষি বান্ধব সরকার এটা আমি মনে প্রাণে বিশ্বাস করিঃ কৃষিমন্ত্রী মোঃ আমিন উর রশীদ এমপি

প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে চোরচক্রের এক সদস্য গ্রেপ্তার

নওগাঁ শহরের হরিজনপল্লী মা’দ’ক প্রতিরোধে জেলা পুলিশের ব্যতিক্রমী কর্মসূচি

দিনাজপুরে ১১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি