টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 5 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎ত্যাগ, নির্যাতন ও লড়াইয়ের পথ পেরিয়ে নেতৃত্বের প্রত্যাশায় মোঃ সজীব রায়হান

প্রতিবেদক
মোঃ শান্ত খান
March 5, 2026 6:53 pm

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের রাজপথে পরীক্ষিত এক ছাত্রনেতা হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা জেলা উত্তর শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব মোঃ সজীব রায়হান। নির্যাতন, হামলা ও হয়রানির শিকার হয়েও তিনি অন্যায়ের সঙ্গে আপসহীন থেকে সংগঠনের আদর্শিক লড়াই চালিয়ে গেছেন বলে জানান নেতাকর্মীরা।
‎
‎ছাত্রদল নেতা সজীব রায়হান বলেন, “আমার বেঁচে থাকার কথা ছিল না। বাংলাদেশসহ বিশ্বের সকল জাতীয়তাবাদী আদর্শের সহযোদ্ধা ভাই-বোনদের দোয়া ও ভালোবাসায় আমি বেঁচে ফিরেছি। এ জীবনে পাওয়ার আর কিছু নেই। যতদিন বেঁচে থাকব, আমার মতো অবহেলিত, নির্যাতিত ও ত্যাগীদের নিয়ে কাজ করে যাব। দেশ ও জনগণের কল্যাণে আদর্শিক জিয়ার সৈনিক হিসেবে আজীবন নিঃস্বার্থভাবে কাজ করব, ইনশাআল্লাহ।
‎
‎তিনি জানান, তার রাজনৈতিক পথচলা সহজ ছিল না। দীর্ঘ ১,৯৬৮ দিন হুলিয়ায় আত্মগোপনে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। তার ভাষ্য অনুযায়ী, পরিবারের ওপরও নেমে আসে দুঃসহ সময়। ছয় সন্তানকে হারানোর বেদনায় তার মা বহুবার কেঁদেছেন। এছাড়া ২০২৩ সালের ৯ নভেম্বর থেকে প্রায় ৯০ দিন তাদের বাড়ি অবরুদ্ধ রাখা হয় এবং ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
‎
‎
‎সজীব রায়হান দাবি করেন, বিএনপির এক দফা দাবি আদায়ের আন্দোলনের প্রাথমিক পর্যায়ে তার নেতৃত্বে সাভার উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবের কার্যালয়ের মূল ফটকে তালা দেওয়া হয়। পরবর্তীতে তার নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
‎তিনি আরও বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের আমলে” তার পারিবারিক ১৯টি ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যক্তিগত একটি ডেইরি ফার্ম, একটি চানাচুর কারখানা এবং একটি এনজিও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে যায়।
‎
‎দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের দুঃসময়ে রাজপথে সক্রিয় ও নির্যাতিত এই ছাত্রনেতাকে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক পদে দেখতে আগ্রহী তৃণমূলের অনেক নেতাকর্মী। তাদের মতে, দুর্দিনে পরীক্ষিত নেতৃত্বই সংগঠনকে এগিয়ে নিতে সক্ষম।
‎
‎নেতাকর্মীদের একটি অংশ মনে করেন, ত্যাগ ও সংগ্রামের ধারাবাহিকতায় মোঃ সজীব রায়হানের যথাযথ মূল্যায়ন সময়ের দাবি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খিলগাঁওয়ে দ্রুতগামী প্রাইভেটকারে ধাক্কায় অটো রিক্সা চালকের মৃত্যু।

পাওনাদার বাসায় ঢুকে একই পরিবারে চারজনকে কুপিয়ে জখম নিহত ১ আহত ৩

কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন আনিসুজ্জামান

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ

রাজধানীর পল্লবীতে মাদক প্রতিরোধে এলাকাবাসীর মিছিল ও মানববন্ধন

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

হরিদাস চন্দ্রের মুক্তি দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

মিরপুরে বিআরটিএতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে ৯ দালাল গ্রেফতার

মতিঝিলে কানের দুলসহ এক ছিনতাইকারী আটক

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তৌফিক হোসেনকে ছাড়পত্র দেওয়া হল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ সংসদ সদস্য