টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 7 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই না থাকলে যমুনা, নির্বাচন ও সরকার-কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না: জামায়াত আমির

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 7, 2026 12:57 am

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই শহিদদের আত্মত্যাগের সঙ্গে কেউ বেঈমানি করতে চাইলে তা প্রতিহত করা হবে। তিনি বলেন, প্রয়োজনে জীবন দিয়ে হলেও জুলাই অভ্যুত্থানের চেতনা হারিয়ে যেতে দেওয়া হবে না। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই যদি না থাকে, তাহলে যমুনা, নির্বাচন কিংবা সরকার—কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না।’ তিনি জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে, অনুষ্ঠানে এনসিপির নেতা সারজিস আলম বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ বিভিন্ন দলের প্রতিনিধি ও খেলাফত মজলিসের শীর্ষ নেতারা এতে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার এমপি নজরুলের নারীকাণ্ডে দেশজুড়ে তোলপাড়

সাভারে ধর্ষণকারীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে যুব আর্ট প্রতিযোগিতা আয়োজন

সরকারের ১৮০ দিন পূর্তিতে যুবদলের শুভেচ্ছা মিছিল

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত

চলাচলের রাস্তা বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরে মাদক ব্যবসায় সাগর সহ তার ৩ সহযোগী গ্রেপ্তার

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় নিন্ম মানেরনির্মান সামগ্রী

বিএনপির উদ্যোগে ডিমলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বদেশে ফিরে শোকের সাগরে তারেক রহমান !