টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 8 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ৪২ নৌযান ও ১৬ বিমান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 8, 2026 2:05 am

মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এতে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও টেলিযোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি হয়েছে। শনিবার (৭ মার্চ) ফ্লোরিডায় আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন বাহিনী ইরানের ৪২টি নৌযান ধ্বংস করেছে। পাশাপাশি দেশটির বিমানবাহিনীর সক্ষমতা এবং টেলিযোগাযোগ ব্যবস্থার বড় একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শুরুতে যুক্তরাষ্ট্রের হামলাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল। তার দাবি, ওই হামলার আগে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, চলমান সংঘাতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অসাধারণ সাফল্য’ অর্জন করেছে।

১৬টি ইরানি বিমান ধ্বংস করার দাবি ইসরায়েলের

আল জাজিরার অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়ে আইআরজিসির কুদস ফোর্সের ১৬টি বিমান ধ্বংস করার দাবি করেছেন ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, রাতভর তেহরানজুড়ে হামলা চালানো হয়েছে। এ সময় মেহরাবাদ বিমানবন্দরেও হামলা চালানো হয়। ধ্বংস করা হয় ১৬টি বিমান।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, বিমানবন্দরটি পরিচালনা করতো কুদস ফোর্স। লেবাননের হিজবুল্লাহসহ মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহের কেন্দ্র হিসেবে বিমানবন্দরটি ব্যবহৃত হয়েছিল। এই দাবিগুলি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন ব্যারিস্টার রুমিন ফারহানা

কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু

তৃণমূলে ডায়ালাইসিস সেবা দিতে সরকারের নানা উদ্যোগ

দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাই ওভারের ভিভাইডারের সাথে ধাক্কায় নিহত- ১ আহত-২

তিতাসে নুরে আলমকে হত্যার উদ্দেশ্য হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী

ঢাবি-জবি-রাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ

মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলবে: এমপি মনজুরুল ইসলাম

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি