রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পৃথক টিম। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) রাত ৮ টায় গণমাধ্যমে পাঠানো ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির শাহ আলী, ভাষানটেক, মিরপুর মডেল, কাফরুল, দারুসসালাম, পল্লবী ও উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬০ (ষাট) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শাহ আলী থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) শাহ আলী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামী, ছিনতাইকারী, মাদকসেবন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করে। এরা হলো- ১। রুবেল মোল্লা (৩৫) ২। মোঃ আবুল শেখ (৪০) ৩। মোঃ আলামিন (২৭) ৪। মোঃ আমান (২৫) ৫। মোঃ এরশাদ (২৫) ৬। মোঃ রাব্বি (২০) ৭। মোঃ বুলবুল আহমেদ (২৫) ৮। মোঃ সোহরাব হোসেন (৩৪) ৯। মোঃ আকাশ (২১) ১০। মোঃ তুহিন (২১) ১১। মোঃ রেজাউল গাঁজী (২৪) ১২। মোঃ আবুল কালাম (২৮) ১৩। মোঃ রবিন (২৬) ১৪। মোঃ আবুল কালাম (৪০) ১৫। মোঃ লিটন (৩০) ১৬। মোজাম্মেল মৃধা (৫০) ও ১৭। মোঃ বাদশা (১৯)।
এদিকে ভাষানটেক থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) ভাষানটেক থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামী, ছিনতাইকারী, মাদকসেবন অপরাধে জড়িত মোট ৩ জনকে গ্রেফতার করে। এরা হলো- ১। কাজু মিয়া (৩৮) ২। মোঃ আব্দুল্লাহ সমন (১৯) ও ৩। আহাদ (২৪)।
এছাড়া মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামী, ছিনতাইকারী, মাদকসেবন অপরাধে জড়িত মোট ৬ জনকে গ্রেফতার করে। এরা হলো- ১। বাবুল (৩০) ২। রাসেল (৩৪) ৩। মামুন গাজী( ২২) ৪। রুহুল আমিন (৩৫) ৫। রাসেল মিয়া (৩০) ও ৬। মোহাম্মদ হোসেন (৩৫)
এদিকে কাফরুল থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) কাফরুল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামী, ছিনতাইকারী, মাদকসেবন অপরাধে জড়িত মোট ৪ জনকে গ্রেফতার করে। এরা হলো- ১। আরিফ (২০) ২। মেহেদি (২২) ৩। আসাদুল্লাহ সুমন (২৩) ও ৪। রাসেদ গাজী (২৮) ।
অপরদিকে রুপনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) রুপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামী, ছিনতাইকারী, মাদকসেবন অপরাধে জড়িত মোট ৬ জনকে গ্রেফতার করে। এরা হলো- ১। রাসেল (২৭) ২। আলাউদ্দিন (২৮) ৩। শিপন (৪৫) ৪। আকরাম (২০) ৫। আনন্দ (২০) ও ৬। মনির (১৯)।
অন্যদিকে দারুসসালাম থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) দারুসসালাম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামী, ছিনতাইকারী, মাদকসেবন অপরাধে জড়িত মোট ৬ জনকে গ্রেফতার করে। এরা হলো- ১। মোঃ জালাল হোসন (৪২) ২। মোঃ জুয়েল মিয়া (২৮) ৩। আনোয়ার হোসেন সেলিম (৩৫) ৪। মোঃ হাসান (১৮) ৫। সাব্বির রহমান (১৯) ও ৬। মোঃ বাবুল মিয়া (৪৭)।
এদিকে পল্লবী থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) পল্লবী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামী, ছিনতাইকারী, মাদকসেবন অপরাধে জড়িত মোট ৯ জনকে গ্রেফতার করে। এরা হলো- ১। সাব্বির (২৬) ২। সজিব মিয়া (২৪) ৩। বছির (৩৭) ৪। ফয়সাল (২৯) ৫। মামুন সরদার (৩৭) ৬। আবদিল (১৯) ৭। সুমন (১৯) ৮। বাদল (২৩) ও ৯। ওমর ফারুক (২৮)।
এছাড়া উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৮ মার্চ) উত্তরা পূর্ব থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামী, ছিনতাইকারী, মাদকসেবন অপরাধে জড়িত মোট ৯ জনকে গ্রেফতার করে। এরা হলো- ১। মোঃ নোমান (৩৮) ২। মোঃ লিটন (৩১) ৩। সোহেল রানা (৪৫) ৪। হৃদয় (৩৮) ৫। মোঃ সজীব হোসেন বাবু (২৩) ৬। মোঃ সাইফুল ইসলাম (২৫) ৭। মোঃ রফিকুল ইসলাম (৩৪) ৮। সাইফুল ইসলাম সোহাগ (২৮) ও ৯। মোঃ সাব্বির হোসেন (১৮)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।



















