টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে আগুনের ঘটনায় স্বামী জয় মিয়ার মরদেহ মিললেও মেলেনি স্ত্রী মারজিয়ার মরদেহ।

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 20, 2025 12:02 pm

বাবা

রাজধানীর মিরপুরে রূপনগরে শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় স্বামীর জয় মিয়ার মরদেহ মিললেও মিলেনি স্ত্রী মারজিয়া সুলতানার মরদেহ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রবিবার (১৯ অক্টোবর) ঢাকা মেডিকেলের মর্গে জয় মিয়ার মরদেহ নেওয়ার সময় জয় এর বাবা সবুজ মিয়া জানান,আমার ছেলের মরদেহ পেলেও আমার বৌমার লাশ এখনো পাওয়া যায়নি। জয়ের স্ত্রী মারজিয়ার বাবা সুলতান নিয়া জানান,আমার মেয়ের ডি এন এ নমুনা সংগ্রহ করা হয়েছে ও আমি ডিএন এ নমুনা দিয়েছি তারপরে আমি আমার মেয়ের মরদেহ বুঝে পাইলাম না।আমি আমার মেয়ের লাশ কোথায় খুঁজবো পুলিশ কে জানানো হয়েছে তারা বলেছে আমার মেয়ের লাশ আছে পরে জানানো হবে।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মগঞ্জ থানা এলাকায় আমার মেয়েকে নেত্রকোনা জেলার জয়ের সঙ্গে চার মাস আগে বিয়ে দেই।স্বামী স্ত্রী ওই গার্মেন্টসে আট দিন হলে যোগদান করে হেল্পার হিসাবে। তারা স্বামী-স্ত্রী মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় থাকতো। আমার একটা মাত্র মেয়ে ভাই। আমি তো আমার মেয়েকে পেলাম না আপনারা একটু খোঁজ রাইখেন আর আমি জয়কে দাফনের জন্য তার লাশের সঙ্গে নেত্রকোনা যাচ্ছি।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, রাতে মালিবাগ সিআইডি ফরেনসিক থেকে ১৬জন মরদের ডিএনএ নমুনা আমাদের কাছে হস্তান্তর করা হয়।পরে আমরা স্বজনদের কাছে খবরদিলে তারা ঢাকা মেডিকেলে কলেজ মর্গে আসলে এ পর্যন্ত ১৬টি মরদেহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এ পর্যন্ত ১৬টি মরদেহ ফায়ার সার্ভিসের মাধ্যমে উদ্ধার হয়েছে, আমাদের এখানে যে ১৬টি মরদেহ রয়েছে এখানে সবগুলো মরদেহের (ডিএনএ) মাধ্যমে শনাক্ত হয়েছে। এখনো ওখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।যদি এখনো তাদের দাবি যদি সঠিক হয়ে থাকে উদ্ধার অভিযান চলমান আছে।ওখানে কোন মরদেহ যদি উদ্ধার হয় প্রোপার ওয়েতে(ডিএনএ)মাধ্যমে ম্যাচ করে তাদের মরদেহ তাদের কাছে হস্তান্তর করতে পারব বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশের দুই বিমানবন্দরে ৭৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

মাদক ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধে মাধ্যমিক শিক্ষার্থীদের সাথে মাননীয় সংসদ সদস্য এবং নওগাঁ জেলার পুলিশ সুপারের মতবিনিময় সভা

বীরগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ঝুঁকিপূর্ণ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেল বৃদ্ধের পা

গুলশান লেকের পানিতে ঝাঁপিয়ে পড়ে এক যুবকের মৃত্যু

চট্টগ্রামে শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

হাতিরঝিলের লেক থেকে এক বৃদ্ধ মরদেহ উদ্ধার

ঢাবিতে হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ: উল্টো ভুক্তভোগী ও হল সংসদ নেতাদের শোকজ

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

পাওনাদার বাসায় ঢুকে একই পরিবারে চারজনকে কুপিয়ে জখম নিহত ১ আহত ৩