রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১০ জুটপট্টি বিহারি ক্যাম্পে মাদক বেচা কেনা কে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে একজন নিহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ কাল্লু ওরফে বয়রা কাল্লু (৩২)।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জুয়েল জানান,রাত সাড়ে আটটার দিকে মিরপুর ১০নম্বর জুটপট্টি বিহারী ক্যাম্পে মাদক বেচাকেনা কে কেন্দ্র করে মাদক বিক্রেতা মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ কাল্লু সাথে কথা কাটাকাটি হয় একপর্যায়ে শাকিলের লোকজন এসে কাল্লুকে মারধর এবং এলোপাতাড়ি ভাবে কোপায়। এতে কাল্লু ঘটনাস্থলেই মারা যায় ।
এরপর পরপরই শাকিলসহ তার লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জুয়েল আরও জানায় ,দীর্ঘদিন যাবত তাদের মধ্যে মাদক বেচাকেনা কে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল। তার জের ধরে শনিবার রাতে শাকিলের বাহিনীরা কাল্লুকে মারধর ও কুপিয়ে হত্যা করেছে। নিহতের বাবার নাম আব্দুর রশিদ। সে পরিবার নিয়ে ওই ক্যাম্পে বসবাস করত। নিহতের মরদেহ ঘটনাস্থলে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে পুলিশ জানিয়েছে বলে জুয়েল জানায়।



















